সংগৃহিত
আন্তর্জাতিক
তিব্বতে ভাঙছে টেকটোনিক প্লেট

ভারতে বড় ভূমিকম্পের আশঙ্কা!

আন্তর্জাতিক ডেস্ক: ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষে সৃষ্টি হয়েছিল হিমালয়। এই সংঘর্ষের জেরে ভারতীয় প্লেট ইউরেশিয়ান প্লেটকে ক্রমশ ওপরের দিকে ঠেলছে। একে বলে সাবডাকশন। কিন্তু নতুন গবেষণা জানাচ্ছে, এই তথ্য বা তত্ত্ব ঠিক নয়। নতুন গবেষণায় বের হলো চমকে দেওয়া এই নতুন তথ্য।

সম্প্রতি সান ফ্রান্সিসকোয় আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়ন কনফারেন্সে এই গবেষণা প্রকাশিত হয়েছে। টেকটোনিক কার্যকলাপের এই মডেলটি তৈরি করেছে চীনের ওশান ইউনিভার্সিটির ভূপদার্থবিদ লিন লিউয়ের নেতৃত্বাধীন এক গবেষণা দল।

নতুন গবেষণা জানাচ্ছে, তিব্বত মালভূমির নিচে ভারতীয় টেকটোনিক প্লেটটি আসলে দুই ভাগে ভেঙে যাচ্ছে। আর এই ক্রমাগত সংঘর্ষের কারণে বিকৃত হচ্ছে ভারতীয় টেকটোনিক প্লেটের ওপরের অংশ। যখন কোনো মহাসাগরীয় টেকটোনিক প্লেট ভারী ও ঘন হয়, তখন সেটি তুলনায় হালকা মহাদেশীয় প্লেটের নিচে ঢুকে যায়। এই প্রক্রিয়াকে বলে সাবডাকশন।

এতদিন ভূ-বিজ্ঞানীরা জানতেন, ভারতীয় প্লেটটি আন্ডারপ্লেটিং প্রক্রিয়ায় ইউরেশীয় প্লেটের নিচে পিছলে ঢুকে যাচ্ছে। নতুন গবেষণায় দেখা যাচ্ছে, ভারতীয় প্লেটের নিচের দিকের অংশ ইউরেশীয় প্লেটের নিচে ঢুকে গেলেও, তিব্বত এলাকায় এই প্লেটের ওপরের অংশগুলো ক্রমাগত সংঘর্ষের মুখে পড়ছে। আর এতে করে বেঁকে যাচ্ছে এবং ভেঙেও যাচ্ছে।

কীভাবে শুরু হয়েছিল এই গবেষণা? দক্ষিণ তিব্বতের ৯৪টি ব্রডব্যান্ড সিসমিক স্টেশন থেকে ‘আপ-অ্যান্ড-ডাউন’ ‘এস-ওয়েভ’ এবং ‘শিয়ার-ওয়েভ’ সংক্রান্ত তথ্যের সঙ্গে ‘ব্যাক-অ্যান্ড-ফোর্থ’ ‘পি-ওয়েভ’ তথ্য মিলিয়ে ভূগর্ভস্থ প্লেটগুলোর গতির ছবি তৈরি করা হয়েছে। যে অঞ্চলে দুইটি প্লেটের মধ্যে সংঘর্ষ হয়, সেই অঞ্চলে ভূমিকম্পের তরঙ্গ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এই তরঙ্গগুলো ব্যবহার করে, বিশ্লেষণ করে ভারতীয় প্লেটের হালের ছবিটি তৈরি হয়েছে।

দেখা যাচ্ছে, ভারতীয় প্লেটের নিচের অংশটি প্রায় ২০০ কিলোমিটার গভীর। অথচ ওপরের দিকে কোথাও কোথাও প্লেটটির গভীরতা ১০০ কিলোমিটার। এ থেকেই গবেষকরা মনে করেন, ভারতীয় প্লেটের ওপরের দিকের কিছু অংশ ভেঙে গেছে, ভেঙে যাচ্ছে। এই গবেষণা এবং এর আগের ভূ-রাসায়নিক গবেষণাগুলো থেকেও ইঙ্গিত পাওয়া গেছে যে, ভারতীয় প্লেটটি ভেঙে যাচ্ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা