ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
হিন্দুস্তান টাইমস রিপোর্ট

ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আটক

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে আটকের দাবি করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, স্থানীয় সময় শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় হাকিমপুর সীমান্ত ফাঁড়ির কাছে আটক করা হয় তাকে। তবে তদন্তের কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মিত টহল দেওয়ার সময় বিএসএফ জওয়ানরা বাংলাদেশি ওই পুলিশ কর্মকর্তাকে আটক করেন। তাকে তল্লাশি করে কিছু পরিচয়পত্র উদ্ধার করা হয়, যা নিশ্চিত করে অনুপ্রবেশকারী একজন জ্যেষ্ঠ বাংলাদেশি পুলিশ কর্মকর্তা ছিলেন।

প্রতিবেদনে আরো বলা হয়, অনুপ্রবেশকারীকে তাৎক্ষণিকভাবে আটক করা হয় এবং পরে আরও জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা এবং তাকে আটক করার বিষয়টি একটি বিরল ঘটনা।

কর্মকর্তারা আরো জানান, ভারতীয় ভূখণ্ডে তার প্রবেশের কারণ জানতে তদন্ত চলছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য আসেনি।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “এই ধরনের ঘটনা ভারত-বাংলাদেশ সীমান্তে নিরন্তর নজরদারির গুরুত্ব তুলে ধরে। এ জন্য রাজ্য পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করা হচ্ছে।”
আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টা...

ইউক্রেনে মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

এক পশ্চিমা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছে...

খাঞ্জেলী দীঘির কুমির ‘ধলাপাহাড়’ এখন ডুলাহাজারা সাফারি পার্কে

দীর্ঘদিনের অসুস্থতা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হওয়ায় গত ১২ আগস্ট খুলনা থেকে বি...

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধার অনুমতি নেপালের

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প...

ওয়ালটন কর্পোরেট অফিসে বিসিবি সভাপতি তামিম

ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে বিসিবি সভাপতি তামিম ইকবালসহ অতিথিদের ফুল দিয়ে স...

জনগণ নিজেরাই বলবে—আমরা আপনাদের সঙ্গে আছি

পাঁচ বছর পর আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতেও হবে না। জনগণ নিজেরাই বলবে&mdash...

চুনতীর আন্তর্জাতিক মাহফিলে বক্তারা: তাকওয়া ও নবীজির আদর্শেই নৈতিক সমাজ

চুনতী, ৩০ আগস্ট ২০২৬: যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহম...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা