সংগৃহীত
আন্তর্জাতিক

গুতেরেসের পদত্যাগ চায় ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বিনা কারণে ইসরায়েলে হামলা চালায়নি। গত ৫৬ বছর ধরে ইসরায়েলের দখলদারিত্বের কারণেই হামাস এ হামলা চালিয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) নিরাপত্তা পরিষদের বৈঠকে তার এমন মন্তব্যের পর ক্ষিপ্ত হয়েছে ইসরায়েল। তাৎক্ষণিক তারা মহাসচিবের পদত্যাগ দাবি করে।

এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি দূত গিলাড ইরদান মাইক্রো গুতেরেসের পদত্যাগের দাবি জানিয়ে লিখেছেন, আমি তাকে এ মুহূর্তে পদত্যাগের আহ্বান জানাচ্ছি।

ইসরায়েলের জনগণ ও ইহুদিদের বিরুদ্ধে চালানো জঘন্য অপরাধের প্রতি যারা সহানুভূতি দেখায়, তাদের সাথে কথা বলার কোনো কারণ ও যৌক্তিকতা নেই।

এদিকে গুতেরেসের মন্তব্যের পর তার সাথে পূর্ব নির্ধারিত বৈঠকে বসবেন না বলে জানান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন।

এক্সে তিনি লিখেছেন, আমি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে বৈঠক করবো না। গত ৭ অক্টোবরের গণহত্যার পর সমানুপাতিকের কোনো স্থান নেই। হামাসকে অবশ্যই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হতে হবে।

এর আগে হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে কথা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গুতেরেস বলেন, এটি স্বীকার করে নিতে হবে, ইসরায়েলে হামাসের হামলা এমনিতেই হয়নি। ফিলিস্তিনিরা গত ৫৬ বছর ধরে শ্বাস রুদ্ধকর দখলদারিত্বের মধ্যে রয়েছে।

তিনি আরও বলেন, তারা দেখেছে তাদের ভূখণ্ড গ্রাস করা হয়েছে, তারা সহিংসতায় জর্জরিত হয়েছে, তাদের অর্থনীতির গলা টিপে রাখা হয়েছে, তাদের বাস্তুচ্যুত করা হয়েছে এবং বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। এ সমস্যার রাজনৈতিক সমস্যার যে আশা তাদের ছিল, সেটি হারিয়ে যাচ্ছে।

তিনি এটিও বলেছেন, তবে ফিলিস্তিনিদের দুর্দশা দিয়ে হামাসের হামলাকে বৈধতা দেওয়া যাবে না এবং হামাসের হামলার জন্য ফিলিস্তিনিদের সমষ্টিগত শাস্তির বিষয়টিকেও বৈধতা দেওয়া যাবে না।

এ ধরনের কঠিন মুহূর্তে নীতির উপর ঠিক থাকা খুবই জরুরি। বেসামরিকদের সম্মান ও রক্ষার নীতির মাধ্যমে যেটি শুরু।এ সময় গাজায় ত্রাণ সরবরাহের বিষয়টিকে স্বাগত জানান তিনি।

গুতেরেস বলেন, তবে যে পরিমাণ ত্রাণ গাজায় ঢুকছে, সেগুলো বিশাল সমুদ্রের পানির একটি ছোট ফোটার সমান।

মহাসচিব গুতেরেসের এ বক্তব্য নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত গিলার্ড ইর্ডান বলেছেন, গুতেরেসের এ বক্তব্য জঘন্য এবং ভয়ানক। এটির সাথে আমাদের অঞ্চলের কোনো সংশ্লিষ্টতা নেই।

তার এ মন্তব্য সন্ত্রাসবাদ এবং হত্যাকে বৈধতা দেওয়ার সামিল। এটি খুবই দুঃখজনক। তার মতো ব্যক্তি এমন একটি প্রতিষ্ঠানের প্রধান, যেটি সৃষ্টি হয়েছিল ইহুদিদের উপর ব্যাপক হত্যাকাণ্ডের (হোলোকাস্টের) পর। সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা