আন্তর্জাতিক
লস অ্যাঞ্জেলেস

বিক্ষোভকারীদের শহর ছাড়ার নির্দেশ পুলিশের, লুটপাটের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

অভিবাসনবিরোধী তল্লাশির জেরে তৃতীয় দিনেও উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্রস্থল। এদিন যানবাহনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এমন পরিস্থিতিতে হার্ডলাইনে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষোভকারীদের অবিলম্বে শহর থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন তারা।

বিবিসির লাইভ আপডেটে বলা হয়েছে, রাতভর অস্থিরতা অব্যাহত থাকায় পুলিশ বিক্ষোভকারীদের লস অ্যাঞ্জেলেসের শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

এদিকে বিক্ষোভ চলাকালে ওই এলাকার কিছু ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট হয়েছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি)।

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এলএপিডি সেন্ট্রাল ডিভিশন লিখেছে, ‘ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা অভিযোগ করছেন যে, সিক্সথ স্ট্রিট এবং ব্রডওয়ে এলাকায় দোকান লুট করা হচ্ছে। অভিযোগ তদন্ত করতে কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন।’

বিক্ষোভ দমনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোতায়েন করা ন্যাশনাল গার্ড ইউনিটগুলো বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। আজ ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘লস অ্যাঞ্জেলেসে পরিস্থিতি সত্যিই খারাপের দিকে যাচ্ছে। প্রয়োজনে আরও সেনা মোতায়েন করা হবে।’

যদিও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ট্রাম্পকে সেনা মোতায়েনের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি এটিকে ‘অবৈধ’ কাজ বলে অভিহিত করেন। এছাড়া ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা