প্রতীকী ছবি
স্বাস্থ্য

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত

স্বাস্থ্য ডেস্ক

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কোনো শিশুর শরীরে সংক্রমক রোগ ‘বার্ড ফ্লু’ শনাক্ত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য বিভাগ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিডিসি জানিয়েছে- ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আলমেডা কাউন্টির বাসিন্দা ওই শিশুর শরীরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু (এইচ৫এন১) শনাক্ত হয়। তবে ওই শিশুর বয়স ও বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ।

ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য বিভাগ (সিডিপিএইচ) জানিয়েছে, ওই শিশুর শরীরে বার্ড ফ্লুর মৃদু অবস্থা শনাক্ত হয়, যা সম্ভবত অন্যের শরীরে ছড়িয়ে পড়ার মতো আশঙ্কাজনক ছিল না। চার দিন পর পুনরায় পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।

ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য বিভাগ আরও জানায়, তার শ্বাসকষ্টের হালকা লক্ষণ ছিল। তাকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হয়। ফ্লু অ্যান্টিভাইরাল প্রয়োগের পর সে সেরে উঠতে থাকে।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

গবাদিপশু থেকে মানুষে ছড়াচ্ছে অ্যানথ্রাক্স

দেশের কয়েকটি অঞ্চলে আবারও দেখা দিয়েছে অ্যানথ্রাক্স। গাইবান্ধার সুন্দরগঞ্জ, মে...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল হামজারা

আজ থেকে ৪ বছর আগে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে বাংলাদেশ দল এশিয়ান কাপ বাছাইয়ে হের...

স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী কোনো শক্তির এ দেশে অবস্থান নেই: রিজভী

দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কোনো শক্তির এ দেশে অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা