ছবি-সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ২৮৮৯

নিজস্ব প্রতিবেদক: এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। এসময়ে দুই হাজার ৮৮৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৮৭৫ জনে দাঁড়িয়েছে। মোট শনাক্ত বেড়ে হয়েছে এক লাখ ৭৯ হাজার ৬৯৯ জন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৮৮৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৮৯ জন আর ঢাকার বাইরের ২ হাজার ১০০ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকার একজন এবং ঢাকার বাইরের সাতজন।

চলতি ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে এক লাখ ৭৯ হাজার ৬৯৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৬ হাজার ৬২২ জন আর ঢাকার বাইরের এক লাখ তিন হাজার ৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ৮৬৪ জন। তাদের মধ্যে ঢাকার ৯১১ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৯৫৩ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬৮ হাজার ৫৪৪ জন ছাড়পত্র পেয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭২ হাজার ৩৩৭ জন এবং ঢাকার বাইরের ৯৬ হাজার ২০৭ জন।

প্রসঙ্গত, ২০২২ সালে দেশে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৬২ হাজার ৩৮২ জন ভর্তি হয়েছিলেন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর সারাদেশে ১০৫ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

রাজধানীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র দখল ও কিশোরগঞ্জে জলমহাল দখল নিয়ে রক্তক্ষয়ী...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে...

বাংলাদেশে মূল দল পাঠাচ্ছে না ভারত

ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে মূল দল না পাঠিয়ে অনূর্ধ্ব-২৩ বা দ্বিতীয়...

অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা