সংগৃহিত
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গুর প্রকোপ থামছেই না। দিনকে দিন দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর তালিকা। দেশে গত ২৪ ঘণ্টায়ও ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে, যা আগের দিনের তুলনায় কম। দিনটিতে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছিল সাতজন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬২ জন, যা আগের দিনের তুলনায় বেশি। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে আজ শনিবার (৯ ডিসেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন ঢাকার বাসিন্দা। আর বাকিজন ঢাকার বাইরের। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪ জন। আর ২৬৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়াদের মধ্যে ৯৭ জন ঢাকা সিটির। আর বাকি ২৩৫ জন ঢাকার বাইরের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে তিন লাখ ১৬ হাজার ৭৭৩ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ আট হাজার ৯১২ জন। আর ঢাকার বাইরের দুই লাখ সাত হাজার ৮৬১ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে তিন লাখ ১২ হাজার ৭০৯ জন।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে এক হাজার ৬৫২ জন। এর মধ্যে ঢাকায় মারা গেছে ৯৫৪ জন এবং ঢাকার বাইরে মারা গেছে ৬৯৮ জন। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা