সংগৃহীত
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৪৮৪ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৪০ জন। বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১৭ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে এক হাজার ৮৯৮ জন ছাড়পত্র পেয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৭১ জন এবং ঢাকার বাইরের এক হাজার ৫২৭ জন।

সোমবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৯৩ হাজার ৫৭২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৩ হাজার ৯০৮ জন, আর ঢাকার বাইরের ১ লাখ ৮৯ হাজার ৬৬৪ জন।

প্রসঙ্গত, ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ২৮১ জন মারা গেছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

দেশে স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী শক্তির কোনো অবস্থান নেই: রিজভী

দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কোনো শক্তির এ দেশে অ...

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং শুক্রবার সকাল ৭টা...

গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা

কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক...

বয়সটা আমি থামিয়ে রেখেছি: কেয়া পায়েল

বরাবরই তারকাদের অভিনয়ের পাশাপাশি তাদের ব্যক্তিজীবন ও রূপ-সৌন্দর্য নিয়ে ভক্তদে...

ওভারটেকিংয়ের সময় কাভার্ডভ্যানে চাপা পড়েছে অটোরিকশা, নিহত ২

নরসিংদী জেলার পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশা ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা