ছবি-সংগৃহীত
পরিবেশ

হেমন্তে গ্রাম বাংলার প্রকৃতি

নিজস্ব প্রতিবেদক: হেমন্তে গ্রাম বাংলার প্রকৃতি যেন কোমল সাজে সেজে ওঠে। এ সময়ের ভোর শীতল সূর্যের মোহনীয় আলোয় শুরু হয়। চারদিকে ঘিরে থাকে হালকা কুয়াশার চাদর।

হেমন্তের প্রকৃতিতে অনুভূত হয় যেন অন্য রকম শীতল আবেশ। প্রকৃতিতে ফুটে ওঠে বৈচিত্র্য। এ ঋতুতে সকালের রোদের আলোয় মুক্তার মতো চিকচিক করে শিশির জমে ওঠা ফসলের খেত ও ঘাসের ডগা।

পৌষ ও মাঘ এই ২ মাস শীতকাল। তবে আশ্বিন-কার্তিক মাস থেকেই শুরু হয় শীতের আগমনী বার্তা শুরু হয়। এ সময় সারা দিন কিছুটা গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকে শুরু হয় হালকা হিমেল হওয়া।

সোমবার (২৩ অক্টোবর) নওগাঁ জেলার প্রত্যন্ত অঞ্চলে ভোরে বেশ কুয়াশা দেখা যায়। হেমন্তের স্নিগ্ধ সকাল অনেকে উপভোগ করছেন।

ফসলের ক্ষেতে ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, লাউ, টমেটো, লাল শাকসহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজি চাষে কৃষকরা ব্যস্ত।

শহরের উকিলপাড়ার বাসিন্দা সিয়াম সোহাগ জানান, ইতিমধ্যে প্রকৃতিতে শীতের আবহ শুরু হয়েছে। এখন ভোরে শিশির ঝড়ছে। সেই সাথে সকালের হালকা শীত জানান দিচ্ছে শীত আসছে। আর কিছু দিনের মধ্যেই হয়তো শীত পূর্ণতা পাবে।

বরুনকান্দি এলাকার বাসিন্দা আকবর হোসেন জানান, গত এক সপ্তাহ ধরে ভোরে কুয়াশা দেখা যায়। সূর্য উঠার পর কুয়াশা আস্তে আস্তে কমে যায়। দিনে কিছুটা গরম থাকে। তবে শেষ রাতের দিকে একটু ঠাণ্ডা লাগে।

সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের জবার মোড় গ্রামের সবজি চাষি আশরাফুল ইসলাম জানান, এবার আগাম শীতের আমেজে ফুলকপিসহ সবজির চাষ করা হয়েছে। এতে ভালো দাম পাওয়া যাবে।

নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষক কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, জেলায় এক সপ্তাহ আগে থেকেই দিনে গরম থাকলেও সন্ধ্যার পর তাপমাত্রা কমে যায় এবং হালকা শীত অনুভূত হয়।

ভোরে বেশ কুয়াশা থাকে। মনে হচ্ছে, এ বছর শীত একটু আগে চলে এসেছে। এবার শীতের তীব্রতাও বাড়তে পারে বলে জানান এ আবহাওয়া কর্মকর্তা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা