বিনোদন

এ কোন দীপিকা!

বিনোদন ডেস্ক

দীপিকা পাডুকোন বলিউডের একজন শক্তিশালী অভিনেত্রী। সন্তান পেটে নিয়েও তিনি শুটিং করেছেন সিনেমার। লড়াকু এই নারী; মা হয়েও দূরে থাকেননি নিজ অবস্থান থেকে। সম্প্রতি নজর কেড়েছেন এক ফ্যাশন শো-য়ে।

এই অভিনেত্রীর প্রথম সিনেমাই বলিউড বাদশার হাত ধরে। শাহরুখ খানের সঙ্গে 'ওম শান্তি ওম'-এর মাধ্যমে অভিষেক ঘটান বলিউডে।

প্রথম সিনেমাতে হিট হয়ে যান। এরপর তার সিনেমা বক্স অফিস কাঁপিয়েছে একের পর এক। সিনেমার সঙ্গে ব্যক্তিগত জীবনেও সফল তিনি। ভালোবেসে বিয়ে করেন অভিনেতা রণবীর সিংকে।

গত বছরের সেপ্টেম্বরে দীপিকা ও রণবীর সিংয়ের জীবনে এসেছে তাদের প্রথম সন্তান দুয়া পাডুকোন সিং। অভিনেত্রী কিছুটা সময় নিচ্ছেন সন্তানের জন্য।

সম্প্রতি বিশিষ্ট ডিজাইনার সব্যসাচী মুখার্জির ফ্যাশন শো-এর ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে দীপিকার উপস্থিতি নজর কেড়েছে সবার। এমন দীপিকাকে দেখে ভক্তরাও উচ্ছ্বসিত।

ফ্যাশন শোয়ের মঞ্চে টাইলোরেড প্যান্ট, টপ, ট্রেঞ্চ কোট, কালো লেদারের গ্লাভস আর মানানসই গয়নায় দীপিকা যেন নবরূপ ধারণ করেছেন। এমন দীপিকাকে আগে দেখেনি কেউ!

মা হওয়ার পর খানিকটা ওজন বৃদ্ধি হলেও তার চেহারার মোহনীয়তা একই রয়েছে। ভক্তরা তাকে 'আলটিমেট বিউটি ক্যুইন' এবং 'আইকনিক' বলে প্রশংসা করেছেন। কেউ কেউ তার স্টাইলের তুলনা করেছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখার সঙ্গে।

বিশেষ এই ফ্যাশন শোতে দীপিকার পাশাপাশি উপস্থিত ছিলেন সোনম কাপুর, আলিয়া ভাট, অনন্যা পাণ্ডে, অদিতি রাও হায়দারি, শাবানা আজমি, বিপাশা বসুসহ আরো অনেক তারকা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঁচামরিচ ৪০০, লাগামহীন সবজির দাম

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন (মনোহরদী, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া) বাজারে...

অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সমর্থন কমেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিষয়ক পদক্ষেপ নিয়ে দেশটিতে অসন্ত...

পিরোজপুরে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

খানাকুনিয়ারী পি.ই.আর.সি ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও পশ্চিম কদম...

পানিশূন্য গাজীখালী, বাড়ছে দুর্ভোগ

ভরা বর্ষা মৌসুমে যেখানে নদী থাকার কথা ছিল পানিতে থইথই, সেখানে বাস্তব চিত্র সম...

জুলাই গণঅভ্যুত্থয়ের কৃতিত্ব একার নয়: রিজভী

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয় বলে মন্তব্য করেছেন ব...

১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার হবে: চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট চলমান মামলাগুলো আগামী এক বছরের মধ্যে নিষ্পত্তির...

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে...

কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত

ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কেৎসিওত কারাগ...

সেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক যুবক

নেত্রকোনার মদন উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী এক যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ...

সংবিধানে গ্রহণযোগ্য একটা সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে জনপ্রত্যাশা ধারণ করে একটি গ্রহণযোগ্য সংশোধনী আনতে চান বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা