সংগৃহীত
বিনোদন

ক্যাটরিনার প্রশংসায় ভিকি

বিনোদন ডেস্ক: দীপাবলির দিন মুক্তি পেল ক্যাটরিনা কাইফ ও সালমান খান অভিনীত ‘টাইগার ৩’। এক সময় গুঞ্জন ছিল, সালমানের হাত ধরেই নাকি বলিউডে পাকাপোক্ত জায়গা করেছেন ক্যাটরিনা। সে সময় তাদের সম্পর্কের চর্চা ছিল সর্বত্র।

নতুন ছবিতে ফের জুটি বাঁধেন এ প্রাক্তন যুগল। ছবিটিতে অ্যাকশন থেকে রোম্যান্স সবই রয়েছে। মুক্তির দিনই ছবিটি দেখে ফেললেন ক্যাটরিনার স্বামী ভিকি। এ সময় স্ত্রী ও তার প্রাক্তনের যুগলবন্দি কেমন লাগল, জানালেন ভিকি।

ছবির পোস্টার দিয়ে সামাজিক মাধ্যম তিনি জানান, ‘টাইগার-৩’ ২০২৩-এর দীপাবলির উপহার। দুর্দান্ত লাগল জোয়া, টাইগার ও আতিশকে। যশরাজের গোটা টিমকে অনেক শুভেচ্ছা।

ক্যাটরিনাকে বিয়ে করে তিনি যে আপ্লুত, তা কয়েকবার নিজেই জানিয়েছেন এ অভিনেতা। সালমান নিজেও ভিকিকে পছন্দ করেন। ক্যাটরিনার আগের প্রেমিকদের সাথে ভালো সম্পর্ক না থাকলেও ভিকিকে যে তার পছন্দ, নিজেই স্বীকার করেন ভাইজান।

এ কারণে ক্যাটরিনার বিয়ের পরও তাদের মধ্যে সম্পর্ক সহজই রয়েছে। পর্দায় স্ত্রী সাথে সালমানের যুগলবন্দি ও খলনায়ক ইমরান হাশমিকে পছন্দ হয়েছে, সে কথাও জানান ভিকি।

সালমান খান ও রণবীর কাপুরের সাথে প্রেমের গুঞ্জনের পর, বিয়ের আগে প্রেম নিয়ে জনসমক্ষে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউই।

ঘোষণা না করলেও তাদের প্রেম থেকে বিবাহ, সবটাই ছিল ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’। তাদের বয়সের ফারাক বছর পাঁচেকের। তবে বলিউড অভিনেতা হিসাবে ভিকির থেকে বেশি অভিজ্ঞ ক্যাটরিনা। সুপারস্টারদের তালিকাতে প্রথম দিকেই নাম থাকে এ অভিনেত্রীর।

বিয়ের পর ‘কফি উইথ করণ’-এ স্বামী প্রসঙ্গে ক্যাটরিনা জানান, ভিকি যতটা সম্মান নিজের পরিবারকে দেয়, নিজের বাবা-মাকে যতটা ভালোবাসে, আমার পরিবারের প্রতিও একই ভালোবাসা ও সম্মান রয়েছে।

অভিনেত্রী আরও জানান, ভিকি তার বিশ্বাস অর্জন করেছেন। সেই কারণে তাকে জীবনসঙ্গী বেছে নিয়েছেন।

ভিকি বলেন, বিশ্বাসই করতে পারতাম না যে, ক্যাটরিনার মতো একজন তারকা আমাকে এতো পাত্তা দিচ্ছে! তবে আমি ওর সাথে মিশে বুঝতে পেরেছিলাম, মানুষ হিসাবে কতটা খাঁটি সে। তখনই আমি উপলব্ধি করেছি, জীবনসঙ্গী হিসেবে ওকেই চাই।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা

কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক...

বয়সটা আমি থামিয়ে রেখেছি: কেয়া পায়েল

বরাবরই তারকাদের অভিনয়ের পাশাপাশি তাদের ব্যক্তিজীবন ও রূপ-সৌন্দর্য নিয়ে ভক্তদে...

ওভারটেকিংয়ের সময় কাভার্ডভ্যানে চাপা পড়েছে অটোরিকশা, নিহত ২

নরসিংদী জেলার পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশা ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেক...

জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান

জাতিসংঘ পুরোপুরি নিখুঁত নয়, তবে বৈশ্বিক শান্তি ও সহযোগিতার জন্য এটি অপরিহার্য...

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা