সংগৃহীত
বিনোদন

পরাজয়ের পর প্রীতির চোখে জল, ভক্তদের প্রশংসা

বিনোদন ডেস্ক

গতকাল আইপিএল ফাইনালে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস। দুটো দলেরই নতুন চ্যাম্পিয়ন হওয়ার অদম্য ইচ্ছা ছিল। কিন্তু দ্বারপ্রান্তে গিয়েও ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী প্রীতি ও তার দল। ব্যর্থতার বেদনা প্রীতির চোখে জল এনে দিলেও নেটিজেনরা তার ভূয়সী প্রশংসা করছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চূড়ান্ত আসরের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পাঞ্জাব কিংসের পরাজয়ের পর প্রীতি জিনতা স্ট্যান্ড থেকে নেমে যান মাঠে। বিষণ্ন মন নিয়েও তার দলের খেলোয়াড়দের সামলাতে দেখা যায়।

এ সময় নিজেকে শান্ত রাখলেও, তার চেহারায় বেদনার ছাপ স্পষ্ট ছিল এবং তার চোখের জল কারো নজর এড়ায়নি। প্রীতি জিনতা ও তার দল ১৮ বছর ধরে জয়ের অপেক্ষায় ছিলেন। পরাজয়ের পর প্রীতি জিনতার আচরণে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।

মাইক্রোব্লগিং সাইট এক্সে একজন লেখেন, “প্রীতি জিনতার চোখে জল, এটাই স্বাভাবিক। আবারো তার হৃদয় ভেঙেছে। ২০১৪ সালেও একই দৃশ্য দেখেছিলাম।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।

২০০৮ সালে পাঞ্জাব কিংসের সহ-মালিকানা নেন প্রীতি জিনতা। তারপর থেকে আইপিএলের সঙ্গে তার অবিচ্ছেদ্য অংশ। দলের প্রতি তার আন্তরিক সমর্থন, নিয়মিত স্টেডিয়ামে উপস্থিত থাকা, খেলোয়াড়দের সঙ্গে আবেগঘনভাবে সম্পৃক্ত হওয়া প্রীতিকে আলাদা করেছে।

রুপালি পর্দায় প্রীতি জিনতাকে দীর্ঘ দিন দেখা যায়নি। ২০১৮ সালে ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেন। এরপর বড় পর্দায় তার দেখা মেলেনি। দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। ‘লাহোর ১৯৪৭’ সিনেমায় সানি দেওলের সঙ্গে জুটি বেঁধে ফিরবেন প্রীতি। গত ২১ মে সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু তা পিছিয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ঢাকায় যেসব এলাকায় আজ বন্ধ থাকবে মার্কেট

ঢাকাতে বসবাসকৃতরা তো বটেই আশেপাশের এলাকাগুলো থেকে কেনাকাটার প্রয়োজনে অনেকেই চ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা