সংগৃহীত
শিক্ষা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে শেখ হাসিনার নামে স্লোগান, বরখাস্ত অর্থ পরিচালক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে শেখ হাসিনার লগো ব্যবহার করায় সাময়িক বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ পরিচালক মো. গোলাম সরোয়ার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আচরণ বিধিমালা ৪ লঙ্ঘিত হওয়ায় বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় তাকে বরখাস্ত করা হয়। বরখাস্তের চিঠিতে সই করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া।

বরীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। বরখাস্তের চিঠি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউসিজি) পাঠানো হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, সরকারি ভ্যাট ও উৎসে কর পরিশোধ সংক্রান্ত প্রজ্ঞাপনের বিপরীতে গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি পত্রে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা সম্বলিত লোগো ব্যবহার করেন অর্থ পরিচালক মো. গোলাম সরোয়ার। নিজের স্বাক্ষরিত ওই পত্রে আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগান সম্বলিত লোগো ব্যবহার করায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে বিধি অনুযায়ী খোরপোষ হিসেবে তিনি অর্ধেক বেতন ভাতা পাবেন।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ মাহমুদকে অর্থ পরিচালকের পদে অতিরিক্ত দায়িত্ব দিয়ে উপাচার্য কার্যালয় থেকে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ ঘটনায় গোলাম সরোয়ারের মোবাইল ফোনে বুধবার রাতে মন্তব্য জানতে কল করা হয়। কিন্তু তিনি তা রিভিস করেননি। পরে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা