সংগৃহিত
শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু কাল

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল ৭ মে মঙ্গলবার থেকে প্রাক-প্রাথমিকসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল কার্যক্রম ২০২৪ সালের শিক্ষাবর্ষের বর্ষপঞ্জি অনুযায়ী যথারীতি চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৬ মে) এক নোটিশে মন্ত্রণালয় এই নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় (প্রাক-প্রাথমিকসহ), শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টার সমূহের শ্রেণী কার্যক্রমসহ সকল কার্যক্রম ২০২৪ সালের শিক্ষাবর্ষের বর্ষপঞ্জি অনুযায়ী যথারীতি চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হলো। একই সাথে গত ২৪ এপ্রিলে জারিকৃত আদেশের কার্যকারিতা রহিত করা হয়।

উল্লেখ্য, কয়েক দফা ছুটি ঘোষণার পর গত রোববার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।

অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে ৪ মে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য মানতে হবে কিছু শর্ত। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ- শিক্ষা মন্ত্রণালয় গত ২৫ এপ্রিলে প্রকাশিত প্রজ্ঞাপনের শর্তাদি মেনে এসব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছিল, ২৫ এপ্রিলের তাপ-প্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত আসেম্বলি বন্ধ থাকবে। শ্রেণিকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়- এমন সব কার্যক্রম সীমিত থাকবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা