সংগৃহিত
অপরাধ

পল্লবী থানায় ঢুকে যুবকের হামলা, ওসিসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবী থানায় আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক হামলা চালান। এতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ তিন কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় হামলাকারী যুবকসহ চার জনকে আটক করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে পল্লবী থানা ডিউটি অফিসারের রুমে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম ও এএসআই (সশস্ত্র) মো. নাসির।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাত ২টার কিছু আগে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক থানায় এসে এই এলাকায় একটি মার্ডার হয়েছে বলে জানান। এরকম ঘটনা আমার জানা নেই বললে ওই যুবক বলেন- আপনারা এটি নিয়ে লুকোচুরি করছেন কেন? আপনার ডিউটি অফিসার জানেন। তখন ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের রুমে যাই। সেখানে অন্য সেবা প্রত্যাশীরাও জানিয়েছেন এরকম ঘটনা তাদের জানা নেই।’

ওসি বলেন, পরে ওই যুবকের পরিচয় জানতে চাইলে তিনি তা দিতে অনিচ্ছা প্রকাশ করেন। তখন আমি তাকে হাত ধরে নিয়ে যেতে চাইলে তিনি অতর্কিতভাবে আমাকে কিল ঘুসি মারতে থাকেন। তখন এএসআই নাসির তা ঠেকাতে এগিয়ে এলে ওই যুবক তার একটি আঙুল ভেঙে দেন। এ ছাড়া সেকেন্ড অফিসারের কপালে ঘুসি মারেন। পরে আমরা তাকে আটক করি।

তিনি বলেন, আটকের পর ওই যুবক জানান, বাইরে একটি গাড়িতে আরো তিন জন রয়েছেন। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা গাজীপুর থেকে এসেছেন বলে জানান। রাতে তারা ঘুরতে বেরিয়েছেন বলেও জানান। পরে আমরা ওই তিন জনকেও থানায় নিয়ে আসি। হামলাকারী আব্দুর রাজ্জাক ফাহিমের বাড়ি গাজীপুরে।

এ ঘটনার পর আমরা তিন জন কুর্মিটোলা হাসপাতালে যাই। সেখানে এএসআই মো. নাসিরের হাত এক্সরে করে দেখা যায় তার আঙুলটি ভেঙে গেছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে’, জানান ওসি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা