সারাদেশ

‘ম্যাডাম আমার বই যত্নে রাখবেন’ বলা মরিয়মের আর ক্লাসে ফেরা হলো না

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরের পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল মরিয়ম আক্তার নিশা নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী। ঘটনার ২০ দিন পর বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান শিশুটি।

এর আগে রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকরা নিসাকে রাজধানীর একটি হাসপাতালে দেখতে গেলে সে তার ম্যাডামকে (প্রধান শিক্ষিকা) উদ্দেশ্য করে বলেছিল, 'ম্যাডাম আমার বইগুলো ব্যাগের ভিতরেই আছে, একটু যত্ন করে রাখবেন। কারণ, আমিতো ক্লাসে আসবো।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসি সুমি বলেন, গেল ২২ জানুয়ারি দুপুরে বিদ্যালয়ের ছাদে খেলাধুলা করছিল কয়েকজন শিক্ষার্থী। তারগুলো ১১ হাজার ভোল্টেজের হওয়ায় ওই তারের সংস্পর্শে মরিয়ম ও হাফসা নামে দুই শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থার অবনতিতে প্রাথমিক চিকিৎসা শেষে রাজধানী ঢাকায় পাঠান কর্তব্যরত চিকিৎসক। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মরিয়মের মৃত্যু হয়।

এ ঘটনায় বিদ্যালয়ের পার্শ্ববর্তী ভবনের বাসিন্দারা জানান, ছাদের উপর দিয়ে পল্লী বিদ্যুৎ হাই ভোল্টেজের লাইন নেয়ার সময় তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জটিল বাবু বিদ্যালয় ম্যানেজিং কমিটির কাউকে বিষয়টি অবহিত করেননি। এমনকি উপজেলা শিক্ষা অফিসারকেও না।

এর আগেও একবার আহত হয়েছিল এক শিক্ষার্থী। তারপর থেকে বিদ্যালয়ের ছাদে প্রবেশ পথের দরজাটি তালাবদ্ধ থাকতো। কিন্তু, ঘটনার দিন অর্থাৎ গেল ২২ জানুয়ারি সেই শিক্ষক জটিল বাবু অজ্ঞাত কারণে ছাদের দরজা খোলা রেখে দূরে কোথাও চলে যাওয়াতেই এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক নেশা করতে বিদ্যালয়ের ছাদে গিয়েছিল, পরবর্তীতে ভুলক্রমে দরজা বন্ধ না করাতেই এদুর্ঘটনা ঘটে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত সহকারী শিক্ষক জটিল বাবু পলাতক রয়েছে বলে জানা যায়।

এদিকে মরিয়মের পরিবারের পক্ষ থেকে তার মামা আবদুর রহমান জানায়, সঠিক বিচার পেতে যতদ্রুত সম্ভব আমরা রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করবো।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা