সারাদেশ

নিখোঁজের ৪ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রের

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের চারদিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র সাজ্জাদুল ইসলাম শুভর (১৬)। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পাগলপ্রায় বাবা-মাসহ পরিবারের সদস্যরা। তাকে খুঁজে পেতে হৃদয়বানদের সহযোগিতা কামনা করেছেন পরিবার।

নিখোঁজ সাজ্জাদুল ইসলাম শুভ কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের স্থানীয় চৌধুরী বাজারের পশু চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ী আমিনুল ইসলাম সবুজের ছেলে। সে নোয়াখালী আল ফারুক একাডেমির দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। শহরের হাউজিং মোড়ে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থেকে লেখাপড়া করে সে।

নিখোঁজ শুভর বাবা আমিনুল ইসলাম সবুজ যুগান্তরকে বলেন, সাজ্জাদুল ইসলাম প্রতিদিনের মতো গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে প্রাইভেট (কোচিং) পড়তে বাসা থেকে বের হয়। কিন্তু বিকাল গড়িয়ে গেলেও বাসায় না ফেরায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু চারদিন পার হয়ে গেলেও কোথাও তাকে পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় নোয়াখালীর সুদারাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে সন্তানের খোঁজ না মেলায় পাগলপ্রায় বাবা-মা। সন্তানকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করে বার বার কান্নায় ভেঙে পড়ছেন তারা। শুভর খোঁজে চারদিকে ছোটাছুটি করছেন আত্মীয়স্বজনও।

সন্তানকে খুঁজে পেলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন শিশুর বাবা আমিনুল ইসলাম সবুজ। যোগাযোগের নাম্বার (০১৭১৬৯৫৭৮২০-০১৭৮৯৫১৪০৯০)।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা