সংগৃহীত
সারাদেশ

সরিষা চাষে ঝুঁকছেন বরেন্দ্র জনপদের চাষিরা

নওগাঁ প্রতিনিধি

দেশে ঊর্ধ্বমুখী ভোজ্যতেলের বাজার। সম্প্রতি সয়াবিন তেলের সংকটও সৃষ্টি হয়েছিল। অনেকে বলছেন দাম বাড়ানোর জন্য তা কৃত্রিমভাবে সৃষ্টি করা। সর্বশেষ সয়াবিন তেলের দামও বাড়ানো হয়েছে। তার পরও কাটেনি সংকট।

এমন পরিস্থিতিতে দাম বেশি পাওয়ার আশায় সরিষা আবাদে ঝুঁকছেন নওগাঁর বরেন্দ্র জনপদের চাষিরা। জেলাটিতে এবার ৬৫ হাজার হেক্টর জমিতে চাষ করা সরিষা থেকে এক লাখ ২০ হাজার মেট্রিক টন ফলন আশা করছে কৃষি বিভাগ।

নওগাঁর বরেন্দ্র জনপদ মান্দা, আত্রাই, পত্নীতলা ও নওগাঁ সদরের হাসাইগাড়ী বিল এলাকায় বিস্তীর্ণ এলাকাজুড়ে শোভা ছড়াচ্ছে নান্দনিক সরিষার ক্ষেত। হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্তজোড়া ফসলের মাঠ। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ।

হলুদের গালিচায় মোড়ানো সরিষা ক্ষেতে ফুলের ম ম গন্ধে সুবাস ছড়াচ্ছে মাঠের পর মাঠজুড়ে। হিমেল বাতাসে মৌমাছির গুঞ্জনে মুখরিত সরিষা ফুলের হলুদ রাজ্য। এ যেন এক হলদে রাজ্যের অপরূপ সৌন্দর্য। দেখেই মনে হয় হলুদ বরণে সেজেছে প্রকৃতি।

আমন ধান কাটার পর বাড়তি ফসল হিসেবে সাধারণত সরিষা আবাদ করেন চাষিরা। খরচ কম লাভ বেশি- এমন ফসলের মধ্যে সরিষাকে অগ্রাধিকার দিচ্ছেন বরেন্দ্র জনপদের চাষিরা। তাই এবার বাড়তি লাভের আশায় বাড়িয়েছেন চাষের পরিধিও।

নওগাঁর মান্দা উপজেলার কৃষকরা জানান, এবার বাড়তি জমিতে সরিষার আবাদ করা হয়েছে। বাজারে তেলের দাম বেশি, তাই এবার সরিষার ভালো দাম পাওয়ার আশা তাদের।

ভোজ্যতেলের চাহিদা পূরণে সরিষা চাষে কৃষকদের আগ্রহী করতে উন্নত জাত ও আধুনিক চাষের দিকনিদের্শনা দিচ্ছে কৃষি বিভাগও। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, সরিষা চাষিদের পাশে থেকে ভালো ফলন ঘরে তোলার চেষ্টা করা হচ্ছে; দেওয়া হচ্ছে নানা বিষয়ে পরামর্শ।

জেলার ১১ উপজেলায় অক্টোবরের প্রথম সপ্তাহে রোপণ করা হয় সরিষা বীজ। বিনা-৫ ও বারি-৭ ছাড়াও উন্নতজাতের চার প্রকার সরিষার আবাদ করা হয় বরেন্দ্র এলাকায়। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এসব সরিষা ক্ষেত থেকে ফসল ঘরে তোলেন চাষিরা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

ভালো নেই আশি দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরী

আশির দশকের প্রখ্যাত কবি ও অভিনেতা রিফাত চৌধুরী শারীরিক অসুস্থতা নিয়ে বর্তমানে...

দক্ষিণ কোরিয়ার কাছে ৮ গোলে 'বিধ্বস্ত বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী হকিতে নিজেদের টানা তৃতীয় ম্যাচেও পরাজয়ের স্বাদ পেল বাংলাদ...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন&rs...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা