সংগৃহীত
সারাদেশ
জাতীয় সম্মেলন সফল করার দৃঢ় অঙ্গীকার

গণশিল্পী সংস্থার কুষ্টিয়া জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ গণশিল্পী সংস্থা, কুষ্টিয়া জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টায় কমলাপুর জিয়ারখী ইউনিয়ন কাউন্সিল ভবনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মিনা মিজানুর রহমান। উদ্বোধনী ঘোষণায় তিনি বলেন, এ দেশের প্রতটি জাতীয় সংকটে সংস্কৃতি কর্মীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অগ্রণী ভুমিকা পালন করেছেন। রাজনৈতিক সংকট বা প্রাকৃতিক দুর্যোগ, যাই হোক না কেন সব ক্ষেত্রেই এ দেশের কবি, শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীরা জনগণের পাশে থেকেছেন। ভবিষ্যতেও জনগণ ও দেশের প্রয়োজনে সকল সংকট উত্তরণে সংস্কৃতি কর্মীদের ভুমিকা রাখার আহ্বান জানান তিনি।

সম্মেলন সভায় এসরারুল হকের সভাপতিত্বে সাংস্কৃতিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক গণশিল্পী যোগেন বিশ্বাস, কালিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক পিযুষ বিশ্বাস ও জয়লক্ষ্মী অপেরার পরিচালক শামসুদ্দিন মাস্টার।

কবির উদ্দিন মিয়ার সঞ্চালনায় সভায় আরো বক্তৃতা করেন কমলাপুর বাজার বণিক সমিতির রেজোয়ান মন্ডল।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে এসরসরুল হককে সভাপতি ও মফিজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি আগামী দুই বছরের জন্য গঠন করা হয়। নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে গণশিল্পীর কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আসন্ন জাতীয় সম্মেলন সফল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

শেষ পর্বে গণসঙ্গীতের অনুষ্ঠানে গণসঙ্গীত পরিবেশন করেন মিনা মিজানুর রহমান, যোগেন বিশ্বাস, নুরুল ইসলাম, ননদিনী ও আরো অনেক শিল্পী।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

ভালো নেই আশি দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরী

আশির দশকের প্রখ্যাত কবি ও অভিনেতা রিফাত চৌধুরী শারীরিক অসুস্থতা নিয়ে বর্তমানে...

দক্ষিণ কোরিয়ার কাছে ৮ গোলে 'বিধ্বস্ত বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী হকিতে নিজেদের টানা তৃতীয় ম্যাচেও পরাজয়ের স্বাদ পেল বাংলাদ...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন&rs...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা