সারাদেশ

কিস্তির টাকা চাইতে গিয়ে হত্যার শিকার, ৭ দিন পর মৃতদেহ উদ্ধার 

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে কিস্তির টাকা চাইতে গিয়ে হত্যার শিকার হয়েছেন মো. ইউনুছ আলী (৫০) নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৭ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামের কালু হাজী সড়কের পাশে একটি বাড়িতে মাটিচাপা দেওয়া মৃতদেহটি উদ্ধার করা হয়। গত ২৪ আগস্ট তিনি হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সাতদিন পর মৃতদেহের সন্ধান পায় তারা।

এ ঘটনায় ঘাতক মো. জাবেদ হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ।

নিহত ইউনুছের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি পরিবার নিয়ে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ গ্রামের গণি হেডমাস্টার সড়কে বসবাস করতেন। তার বাবার নাম আব্দুল রশিদ মোল্লা।

আটককৃত জাবেদ একই ওয়ার্ডের কালু হাজি সড়কের মিঝি বাড়ির সফিকুর রহমানের ছেলে। সে পেশায় নির্মাণ শ্রমিক এবং চা দোকানী।

ইউনুছের স্ত্রী সুলতানা জামান জানান, ২৪ আগস্ট বিকেল প্রায় সাড়ে ৪ টার দিকে তার স্বামী মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যায়নি। পরদিন তিনি থানায় নিখোঁজ ডায়েরী করেন।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস এন্ড অপস) হাসান মোস্তফা বলেন, গত ২৪ আগস্ট বিকেল থেকে ইউনুছ আলী নিখোঁজ রয়েছেন। পরদিন তার স্ত্রী সদর থানায় একটি নিখোঁজ ডায়েরী করে। সেই সূত্র ধরে আমরা ভিকটিমের সন্ধান শুরু করি। তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি ওই রাতে ভিকটিক কালু হাজী সড়কের বাসিন্দা জাবেদের কাছে আসে। এরপর থেকেই তার সন্ধান ছিল না। আমরা জাবেদকে জিজ্ঞাসাবাদ করি। তখন জাবেদ তাকে হত্যা করে মৃতদেহ মাটিতে পুঁতে রাখার বিষয়টি স্বীকার করে।

তিনি বলেন, ইউনুছ আলী "গ্রামীন বাংলা" নামের একটি মাল্টিপারপাসের মাধ্যমে ক্ষুদ্র ঋণ দিত। সে নিজেই প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন। জাবেদ তার কাছ থেকে দৈনিক আড়াইশ টাকা কিস্তি পরিশোধের শর্তে ২০ হাজার টাকা ঋণ নেয়। ঘটনার আগে সে কয়েকটি কিস্তি আটকে দেয়। ঘটনার রাতে ইউনুছ কিস্তির টাকা নিতে জাবেদের বাড়ির সামনে থাকা তার চা দোকানে যায়। এ সময় তাদের দুইজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে জাবেদ লাঠি দিয়ে ইউনুছের মাথায় আঘাত করে। এতে তার মৃত্যু হয়। পরে সে নিজেই ইউনুছের মৃতদেহ দোকানের পেছনে মাটিতে পুঁতে রাখে। ইউনুছের মোটরসাইকেল এবং মোবাইল ফোন পাশের একটি পুকুরে ফেলে দেয় সে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস এন্ড অপস) হাসান মোস্তফা বলেন, মৃতদেহ মাটির নীচ থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। ইউনুছের মোটরসাইকেলটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা