সারাদেশ

খালেদা জিয়ার ছেলে ২১ শে আগষ্ট উপহার দিয়েছে: চীফ হুইপ

মাদারীপুর প্রতিনিধি: বিগত দিনে খালেদা জিয়া ক্ষমতায় যখন ছিল তার ছেলে আমাদেরকে দিয়েছে ২১ শে আগষ্ট উপহার। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দিয়েছে মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ উপহার। এটাই পার্থক্য শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে শিবচরে নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত উন্নয়ন মেলার সমাপনী, আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এসব কথা বলেন।

এদিন চীফ হুইপ এসএসসিতে গোল্ডেন জিপিএ ৫ প্রাপ্ত দুই শিক্ষার্থীকে আইসিটি মন্ত্রনালয়ের ল্যাপটপ উপহার দেন। এসময় শিবচর পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, ফাহিমা আক্তার,ওসি সুব্রত গোলদার প্রমূখ উপস্থিত ছিলেন।

চীফ হুইপ আরো বলেন, আমাকে প্রথম মনোনয়ন দেয়ার পর শেখ হাসিনাই আমাকে প্রথম নিজ হাতে বক্তব্য লিখে দিয়েছিলেন। তিনি বুঝেছিলেন আমি বক্তব্য পারি না। শিবচরের এই উন্নয়নের জন্য তাকেই সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে হয়। প্রথম উন্নয়নের জন্য তিনি আমাকে ৩ হাজার টন গম দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর বরাদ্দের সেই চিঠি দেখে মন্ত্রী গিয়ে তাকে জিজ্ঞাসাও করেছিল।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা