সারাদেশ

ফতুল্লায় গ্যাস লাইনে বিস্ফোরণ, এক পরিবারের ৫ জন দগ্ধ। 

নারায়ণগন্জ জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইগড়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (১০ মে) সকালে ভুঁইগড় গিরিধারা এলাকার শাহজাহান মিয়ার আট তলা ভবনের নীচ তলায় একটি ফ্ল্যাটে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় জানা যায়,সকালে বিকট শব্দে বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে।আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে নিয়ে যান।
আহতরা হলেন - মো.কালাম (৪৫),তার স্ত্রী সালমা বেগম(৪৯),ছেলে মুন্না(১২), মেয়ে মুন্নী(১০),ও কথা(৭)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,রান্না ঘর সংলগ্ন গ্যাস লাইনের লিকেজ থেকে বন্ধ ঘরে জমে থাকা গ্যাস থেকে এ ঘটনা ঘটতে পারে।
জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউট সুত্রে জানা যায়,অগ্নিদগ্ধ পাঁচ জনের অবস্থাই আশঙ্কাজনক।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

সিরাজগঞ্জে পরিকল্পনাহীন ৬শ ৩৮ কোটি টাকার প্রকল্প

সিরাজগঞ্জে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে পুনরুদ্ধার করা জমিতে বাঁধ নির্ম...

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে সৌজন্য...

নতুন লুকে হাজির হালান্ড, কেটে ফেললেন লম্বা চুল

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড তার পরিচিত ভাইকিং-স্টাইলের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা