ছবি সংগৃহীত
সারাদেশ

দৌলতপুরে অবৈধ সিগারেট ফ্যাক্টরিতে র‌্যাবের অভিযান:

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে একটি অবৈধ ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ডার্বি ও স্টার ব্র্যান্ডের সিগারেট, তামাক এবং সিগারেট তৈরির সরঞ্জাম জব্দ করেছে র‌্যাব-১২।

অভিযানে একটি অবৈধ কারখানা সীলগালা করাসহ সিগারেট তৈরির ৬টি মেশিন আটক করা হয়েছে। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, দৌলতপুর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামে আহসান হাবীবের মালিকানাধীন একটি ভাড়া করা কারখানায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নকল সিগারেট তৈরি ও বাজারজাত করা হচ্ছে। এরই প্রেক্ষিতে আজ ৯ মে, ২০২৬ খ্রি. দিবাগত রাত ১:৩৫ মিনিটে কুষ্টিয়ার ভেড়ামারা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল-২ এর সহকারী রাজস্ব কর্মকর্তার উপস্থিতিতে উক্ত স্থানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক, ম্যানেজার ও কর্মচারীরা কৌশলে পালিয়ে যায়।
অভিযান শেষে কাস্টমস কর্মকর্তার উপস্থিতিতে ঘটনাস্থল থেকে জব্দ করা হয়:

১,০০,০০০ শলাকা নকল ডার্বি ও স্টার ব্র্যান্ডের সিগারেট। ১৫০ কেজি প্রক্রিয়াজাত তামাক। ২৪,০০০ শলাকা সিগারেট তৈরির ফিল্টার। ০৬টি আধুনিক সিগারেট তৈরির মেশিন। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে এবং কারখানাটি সীলগালা করে দেওয়া হয়েছে।
র‌্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং এ ধরনের অর্থনৈতিক অপরাধ ও জালিয়াতি রোধে তাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। বর্তমানে পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বাস্তবায়নাধীন রয়েছে।
আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

সিরাজগঞ্জে পরিকল্পনাহীন ৬শ ৩৮ কোটি টাকার প্রকল্প

সিরাজগঞ্জে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে পুনরুদ্ধার করা জমিতে বাঁধ নির্ম...

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে সৌজন্য...

নতুন লুকে হাজির হালান্ড, কেটে ফেললেন লম্বা চুল

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড তার পরিচিত ভাইকিং-স্টাইলের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা