ছবি: সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থীর পোস্টারে ৮ হাজার টাকা জরিমানা

আমার বাঙলা ডেস্ক

কুষ্টিয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি মনোনীত এক সংসদ সদস্য প্রার্থীর পোস্টার ও ক্যালেন্ডার প্রদর্শনের ঘটনায় দুইটি মামলায় ভ্রাম্যমাণ আদালত মোট ৮ হাজার টাকা জরিমানা করেছেন।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস মোড় ও মতি মিয়া রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জরিমানা প্রাপ্ত সাগর জুয়েলার্সের মালিক স্বপন শেখ বলেন, তাঁর দোকানে ধানের শীর্ষ প্রতীকের একটি ক্যালেন্ডার টাঙানো ছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটি খুলে নিয়ে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সংসদ নির্বাচন ও রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ১৮ ধারা লঙ্ঘনের দায়ে পোস্টার প্রদর্শনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় আব্দুল খালেকের ছেলে মো. হাশুকে ৫ হাজার টাকা এবং মোজাম্মেল হকের ছেলে শরিফুর হককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় কুষ্টিয়া-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের পোস্টার আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন দোকানে টাঙানো ছিল। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি হাজার ছাড়াল

নেপাল ও তিব্বতে গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

‘ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা’: পপি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যকে কেন্দ্র করে ফের আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা