ছবি: সংগৃহীত
সারাদেশ

প্রেমসংক্রান্ত বিরোধের জেরে বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: প্রেমিক গ্রেপ্তার

আমার বাঙলা ডেস্ক

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে দশম শ্রেণির এক স্কুলছাত্রী হত্যার ঘটনায় হোটেলকর্মী মো. মিলন মল্লিককে গ্রেপ্তার করেছে র‍্যাব। সংস্থাটি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের পেছনে প্রেমসংক্রান্ত বিরোধের তথ্য পাওয়া গেছে।

র‍্যাব জানায়, নিহত শিক্ষার্থী ফাতেমা আক্তার লিলির সঙ্গে অভিযুক্ত মিলনের পূর্বপরিচয় ও ঘনিষ্ঠতা ছিল। দুজনের মধ্যে একসঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও হয়েছিল। তবে ঘটনার দিন লিলি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় মিলন ক্ষুব্ধ হয়ে ওঠে এবং একপর্যায়ে তাকে হত্যা করে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে অভিযুক্ত।

র‍্যাবের দেওয়া তথ্যে বলা হয়, মিলনের দাবি অনুযায়ী লিলি বিভিন্ন সময় ইঙ্গিতের মাধ্যমে তার প্রতি অনুভূতির কথা প্রকাশ করত। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে তাকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু লিলি তা প্রত্যাখ্যান করে মালিকের মেয়ে হয়ে সে কোনো রেস্তোরাঁ কর্মচারীর সঙ্গে যাবে না এবং মন্তব্য করে—‘বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াও’।

পরে একপর্যায়ে নিজের এমন অনৈতিক প্রস্তাবে সহযোগিতা না করার কারণে এই হত্যাকাণ্ড ঘটায় মিলন। এই নৃশংস হত্যাকাণ্ডের সত্যতা উদ্‌ঘাটনে আরও জিজ্ঞাসাবাদে করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

উল্লেখ্য গত শনিবার (১০ জানুয়ারি) বিকালে দক্ষিণ বনশ্রী মেইন রোডের এল ব্লকের ২/১ নং রোডের প্রীতম ভিলা নামে বাসা থেকে ফাতেমা আক্তার লিলির লাশ উদ্ধার করে পুলিশ।

ফাতেমা আক্তার বনশ্রীর রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। মা-বাবা, ভাই ও বোনের সঙ্গে ওই বাসায় থাকত সে। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাইয়ে। তার বাবা সজীব মিয়া বনশ্রীতে একটি রেস্তোরাঁ পরিচালনা করেন।

এ ঘটনায় রোববার সকালে নিহতের পরিবারের পক্ষ থেকে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলায় হোটেল কর্মচারী মিলন মল্লিককে প্রধান আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি হাজার ছাড়াল

নেপাল ও তিব্বতে গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি...

বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

‘ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা’: পপি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যকে কেন্দ্র করে ফের আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা