ছবি: সংগৃহীত
সারাদেশ

রাখাল নৃত্যের মধ্যদিয়ে শুরু হলো মণিপুরিদের মহারাসলীলা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজন, কড়া নিরোপত্তা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে রাখাল নৃত্যের (গোষ্ঠলীলা) মধ্যদিয়ে শুরু হয়েছে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা। উপজেলার মাধবপুর শিববাজার ও আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে এই উৎসব শুরু হয়। রাস উৎসবকে কেন্দ্র করে ২টি স্থানেই বসেছে মেলা।

নৃত্য চলাকালীন সময় ভক্তরা মণ্ডপে বাতাসা ছিটিয়ে বাতাসা বৃষ্টি করেন। সেই বাতাসা আবারও ভক্তরা কুঁড়িয়ে নেন। রাতে অনুষ্ঠিত হবে রাসোৎসবের রাস নৃত্য। রাসোৎসব উপলক্ষে রাতে দেশি-বিদেশী পর্যটকদের ভিড়ে মিলনতীর্থে পরিণত হবে মাধবপুর আর আদমপুরএলাকা, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। এছাড়াও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা উপলক্ষে মাধবপুর জোড়া মন্ডপ প্রাঙ্গণে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৮৩তম ও আদমপুর মণিপুরি কালচারাল প্রাঙ্গণে মণিপুরি মৈ-তৈ সম্প্রদায়ের ৪০তম মহারাসোৎসব শুরু হয়েছে। এ উপলক্ষ্যে সাদা কাগজের নকশায় নিপুন কারু কাজে সজ্জিত করা হয়েছে মন্ডপগুলো। করা হয়েছে আলোকসজ্জাও। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বুধবার দুপুর ১২টা থেকে তুমুল আনন্দ-উৎসাহে ঢাক-ঢোল, খোল-করতাল আর শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ ও তার সখী রাধার লীলাকে ঘিরে শুরু হয় রাখাল নৃত্য। চলে সন্ধ্যা পর্যন্ত।

আয়োজকেরা জানান, সাদা কাগজের নকশায় নিপুণ কারুকাজে সজ্জিত করা হয়েছে মণ্ডপ, এ মণ্ডপেই রাতে হবে রাস নৃত্য। রাস উপলক্ষে সকাল থেকেই জড়ো হচ্ছেন দর্শনার্থী। আশপাশের এলাকার দর্শনার্থীতো আছেনই, সেই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও এসেছেন অনেকে। সকলের উদ্দেশ্য মণিপুরি সম্প্রদায়ের রাসোৎসব উপভোগ করা। সময় বাড়ার সাথে সাথে মানুষের সমাগম বাড়তে থাকে। শিশু, কিশোর, নারী, পুরুষসহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বয়সের সকল শ্রেণি পেশার মানুষের সমাগমে যখন কমলগঞ্জের মাধবপুর জোড়া মণ্ডপ প্রাঙ্গণ যখন কানায় কানায় পূর্ণ তখন রাখাল নৃত্যের মধ্যদিয়ে শুরু হলো মণিপুরি সম্প্রদায়ের রাসোৎসব।

মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ বলেন, রাস উৎসবকে কেন্দ্র করে সব প্রস্তুত। রাস উৎসব দেখতে দেশ-বিদেশের দর্শনার্থীরা এখানে ভিড় করেন। আশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় ও প্রশাসনের সহযোগিতায় রাস উৎসব সফলভাবে সমাপ্ত হবে।


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছ...

কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা

কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮

গত জুলাই মাসে দেশে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

পরিবেশ অনুকূলে না হলে সফর স্থগিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির ওপর গ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা