কে
সারাদেশ

মিয়ানমারের ৭১ নাগরিককে ফেরত পাঠাল বিজিবি

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশকারী ২০টি পরিবারের ৭১ জন নাগরিককে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৩ জুলাই) বিকালে তাদের ফেরত পাঠানো হয়।

বিজিবি জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তঞ্চঙ্গ্যা ও হেডম্যান পাড়া এলাকায় মিয়ানমারে সাম্প্রদায়িক দাঙ্গার সময়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে কিছু উপজাতি পরিবার। দেড় বছর ধরে স্থানীয় বাংলাদেশি পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে বসবাস করে আসছিল। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাত, অনিরাপত্তা ও মানবিক সংকটের কারণে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে আশ্রয় নিয়েছিল। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ৩৪ ব্যাটালিয়ন এ বিষয়ে শুরু থেকেই নিবিড় পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করে আসছিল।

তারই ধারাবাহিকতায় বুধবার কৌশলগত ও মানবিক উদ্যোগের মাধ্যমে বাইশফাঁড়ী ও তুমব্রু সীমান্ত এলাকা থেকে ২০টি পরিবারের ৭১ জন মিয়ানমার নাগরিককে নিরাপদে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি ৩৪ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, বর্তমানে সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় আর কোনো মিয়ানমার উপজাতি সম্প্রদায় অবৈধভাবে বসবাস করছেনা। সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বিজিবি মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখেই সীমান্ত ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করে যাচ্ছে। অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময়ই সতর্ক রয়েছে। ভবিষ্যতেও বিজিবির এমন পেশাদারিত্বপূর্ণ ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

ঢাকায় যেসব এলাকায় আজ বন্ধ থাকবে মার্কেট

ঢাকাতে বসবাসকৃতরা তো বটেই আশেপাশের এলাকাগুলো থেকে কেনাকাটার প্রয়োজনে অনেকেই চ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা