লক্ষ্মীপুর প্রতিনিধি
সারাদেশ

লক্ষ্মীপুরে জাপার বিক্ষোভ সমাবেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাসভবনে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। এতে ১৮-২০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। মঙ্গলবার (৩ জুন) বিকেল ৩ টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে জেলা জাতীয় পার্টির (জাপা) ব্যানারে এ আয়োজন করা হয়।

জানা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলার প্রতিবাদে সকাল ১০টায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে কর্মসূচির পূর্ব নির্ধারিত সময় ছিল। কিন্তু পর্যাপ্ত নেতাকর্মীর অনুপস্থিতি ও জেলা সভাপতি মাহমুদুর রহমান ঢাকা থেকে আসতে দেরি হওয়ায় বিকেল ৩টায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি নিয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি মাহমুদুর রহমান বলেন, আমি ঢাকায় ছিলাম। সড়কে যানজট থাকায় আমার আসতে দেরি হয়। এতে কর্মসূচি দেরিতে করতে হয়েছে। তবে নেতাকর্মীর উপস্থিতি কম নিয়ে কোন উত্তর দেননি তিনি।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউল হুদা আপলু ও সহ-সাধারণ সম্পাদক মো. রাকিব হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় পার্টি ভেসে আসেনি। যারা আমাদের চেয়ারম্যানের বাস ভবনে হামলা করেছে তাদের ছাড় দেওয়া হবে না। তারা দলের প্রত্যেক নেতাকর্মীর হৃদয়ে আঘাত করেছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা