সারাদেশ

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় দুই কোটি ৬৬ লাখ টাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে উত্তরাঞ্চলের মানুষের কর্মস্থলে ফেরার শেষ দিনে যমুনা সেতুতে ২ কোটি ৬৬ লাখ টাকারও বেশি টোল আদায় হয়েছে। এদিন স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি যানবাহন চলাচল করেছে।

গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ টোল আদায় হয়।

রবিবার (৬ এপ্রিল) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৪২ হাজার ৭৯৮টি যানবাহন চলাচল করেছে। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে চলেছে ১৪ হাজার ৮৭২ এবং উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে ২৭ হাজার ৯২৬টি যানবাহন চলাচল করেছে।

তিনি বলেন এসব যানবাহনের মধ্যে বাস চলাচল করেছে ১৩ হাজার ৩০০, ট্রাক ৪ হাজার ৬৩৯, অন্যান্য হালকা যানবাহন ১৩ হাজার ৬২৭ এবং মোটরসাইকেল চলাচল করেছে ১১ হাজার ২৩২টি। মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ২৪ হাজার ৭০০ টাকা। এর মধ্যে পূর্ব টোলপ্লাজায় ১ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ৪০০ টাকা ও পশ্চিম টোলপ্লাজায় আদায় হয়েছে ১ কোটি ৫২ লাখ ৩১ হাজার ৩০০ টাকা।

এর আগে শনিবার (৫ এপ্রিল) ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৮২১টি যানবাহন চলাচল করেছে। মোট টোল আদায় হয়েছে ২ কোটি ২৫ লাখ ১৮ হাজার ১০০ টাকা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

জুলাই পদযাত্রায় এনসিপির উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মশাল মিছিল

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় সংঘটিত সন্ত্রাসী হাম...

কু‌ড়িগ্রামে এন‌সি‌পির বিক্ষোভে হামলা, আহত ১০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিছিলে হামলার ঘটনা ঘটেছে।...

ফের বৃষ্টির আভাস

দেশজুড়ে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। একইসঙ্গে ক...

পুষ্টিগুণে ভরপুর পেঁপে

কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই পেঁপে পুষ্টিগুণে ভরপুর।...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা