ছবি: ফেনী (দাগনভূঞা) প্রতিনিধি
সারাদেশ

দাগনভূঞায় ছাত্রদল নেতার বাড়ী থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

ফেনী (দাগনভূঞা) প্রতিনিধি

দাগনভূঞায় ছাত্রদল নেতার বাড়ী থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড বুলেট উদ্ধার করেছে যৌথবাহিনী। শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশ্রাফুল হাসান জাবেদের বসতঘর থেকে এ আগ্নেয়াস্ত্র, বুলেট, ককটেল তৈরির সরঞ্জাম ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সেনাবাহিনী,পুলিশ, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর দাগনভূঞা অস্থায়ী ক্যাম্প কমান্ডার মেজর শাহরিয়ার রহমান জানান, বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শনিবার সকাল থেকে মাদক নিয়ন্ত্রণে ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের লক্ষ্যে দাগনভূঞা উপজেলার বিভিন্ন মাদক স্পটে ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। সে অভিযানের অংশ হিসেবে মাদক রয়েছে মর্মে দাগনভূঞা পৌরসভার দুই নং ওয়ার্ডের রেজাউল হকের ছেলে আশ্রাফুল হাসান জাবেদের ঘরে অভিযান পরিচালনা করি। মাদক খুঁজতে গিয়ে তার থাকার ঘরে দুই রাউন্ড বুলেট পাই আমরা। বুলেট পাওয়ার পর অস্ত্র উদ্ধারে তাদের পুরো ঘর তল্লাশি করে তার বসত ঘরের ছাদ থেকে একটি দেশীয় হাতে তৈরি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। এবং দেশীয় ধারালো ছুরি ও ককটেল তৈরির সরঞ্জাম পাওয়া যায়।

এছাড়াও তার থাকার ঘর থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি পাওয়া যায়। অভিযান পরিচালনার পূর্বে সে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘর থেকে পালিয়ে যায়। এ অভিযানে সেনাবাহিনীর সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জোনের উপ-পরিচালক সোমেন মন্ডল, দাগনভূঞা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিদুল ইসলাম ও দাগনভূঞা থানার ওসি লুৎফুর রহমান উপস্থিত ছিলেন।

দাগনভূঞা থানার ওসি লুৎফুর রহমান বলেন, জাবেদের বাড়ী থেকে যে দেশীয় হাতে তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এ বিষয়ে থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হবে।

এর আগে, দাগনভূঞা উপজেলার পাশ্ববর্তী সদর উপজেলার শর্শদি ইউনিয়নে অভিযান পরিচালনা করে আবুল খায়ের (৫৫) ও মাতুভূঞা ইউনিয়নে অভিযান পরিচালনা করে নুরুজ্জামান (৪৫) কে গ্রেফতার করে। নুরুজ্জামানকে ভ্রাম্যমান আদালত দুই মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা