ছবি: সংগৃহীত
সারাদেশ

হাসপাতাল কমপ্লেক্স থেকে দালাল চক্র নির্মূল করা হবে, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী

নোয়াখালী  প্রতিনিধি

স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়ম শূন্যের কোটায় নামিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী।

শুক্রবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবা, অবকাঠামো, রোগীদের সুযোগ-সুবিধা ও জনবল সংকটসহ নানা বিষয় পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।

স্বাস্থ্য সচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। এ খাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না। হাসপাতালের বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ সময় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. ফজলে রাব্বি, নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম, নোয়াখালী সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান খায়ের চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডা. সালেহ আহমেদ সোহেলসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীলঙ্কাকে ২০৫ রানে আটকে দিলো বাংলাদেশের মেয়েরা

আগে ব্যাট করতে নেমে বড় স্কোরের আভাস দিয়েছিল শ্রীলঙ্কা। তবে ৪৫ রানে শেষ ৬ উইকে...

বিএনপির মনোনয়ন পেলেন না কনকচাঁপা

জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা এবারও বিএনপি...

বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিক...

বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে অবশেষে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে...

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢা...

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন...

দেড় মাসের শিশুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেফতার হওয়া যুব...

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমা...

মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন বিএনপি নেত্রী সেলিমা রহমান

সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্তরা গণতন্ত্র উত্তরণে কাজ...

বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ

যেহেতু জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাই এখন জ্বালানির সঙ্গে সামঞ্জস্য র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা