সংগৃহিত
আন্তর্জাতিক

হামলা জোরালো করতে পারে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া হামলা আরও জোরালো করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাছাড়া পশ্চিমারা দ্রুত সমাধান চাইলেও কিয়েভ কেবল ‘ফেয়ার পিস’ গ্রহণ করবে বলে জানান তিনি।

সংবাদমাধ্যম এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি মিত্রদের কাছে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমান দেওয়ার আহ্বান জানিয়েছেন। রাশিয়ায় হামলার ক্ষেত্রে পশ্চিমা অস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা মস্কোর জন্য সুবিধাজনক বলেও উল্লেখ করেছেন তিনি।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেন তার প্রতিরক্ষামূলক লাইন ধরে রাখবে ও রাশিয়ার যে কোনো বড় অগ্রগতি বন্ধ করবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, কেউই আশা পরিত্যাগ করতে চায় না। ২০২২ সালে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন জেলেনস্কি।

সম্প্রতি যুদ্ধক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে রুশ সেনাদের। ইউক্রেনে একের পর এক গ্রাম দখলে নিচ্ছে তারা। খারকিভ অঞ্চলজুড়ে এম পরিস্থিতি দেখা গেছে।

এমন পরিস্থিতিতে কয়েকদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট অফিস জানিয়েছে, আসন্ন দিনগুলোতে আন্তর্জাতিক যে সফর রয়েছে, তা স্থগিত রাখবেন ভলোদিমির জেলেনস্কি। অর্থাৎ তিনি দেশেই থাকবেন। কারণ খারকিভের উত্তরপূর্বাঞ্চলে রুশ সেনাদের ব্যাপক অগ্রগতি হয়েছে।

গত দুই বছরের বেশি সময় ধরে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। তবে পাল্টা হামলা চালিয়ে সুবিধা পাচ্ছে না ইউক্রেন। সম্প্রতি ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার জন্য বড় ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতারা। যদিও এর পরপরই ইউক্রেনে হামলা তীব্র করেছে রাশিয়া। সূত্র: এএফপি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা