ছবি: সংগৃহীত
বাণিজ্য

সয়াবিন তেলের দাম বাড়ানোর সুপারিশ

আমার বাঙলা ডেস্ক

গড় এলসি মূল্য, ইনবন্ড, এক্সবন্ড ও ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (টিটিসি)। সংস্থাটি লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

টিটিসির হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য, ডলারের দর ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় এই সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে। ফলে বছরের শেষ দিকে আবারও বাড়তে পারে ভোজ্যতেলের দাম।

কমিশন জানায়, গত ২৭ জুলাই অনুষ্ঠিত তেলের মূল্য সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩ আগস্ট থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারিত ছিল ১৮৯ টাকা। তবে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং ডলারের মূল্যবৃদ্ধির কারণে এলসির ব্যয়ে প্রভাব পড়ায় নতুন করে দাম সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে।

নভেম্বরের শুরুর দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি মেট্রিক টন সয়াবিন তেলের মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৬২ ডলার এবং পাম তেলের দাম ১ হাজার ৩৭ ডলার। এই প্রেক্ষাপটে টিটিসি নতুন দামের সুপারিশ করেছে।

সুপারিশ অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৬০ পয়সা ধরে হিসাব কষে পরিশোধিত সয়াবিন ও পাম সুপার তেলের নতুন দাম নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে বোতলজাত সয়াবিন তেলের লিটারপ্রতি সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১৯৮ টাকা ২৭ পয়সা এবং খোলা সয়াবিন তেলের দাম হবে ১৭৭ টাকা ৮৫ পয়সা।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, গত এক বছরে দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় ১৪ শতাংশ।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

আজ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন শনি...

গাঁজা সেবনে উশৃঙ্খল আচরণ, মনোহরদীতে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের প্রতাপ মহল এলাকায় গাঁজা সেবন করে উশৃঙ্...

ইরান যুদ্ধের পর হরমুজ দখলের ঘোষণা ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিকে মার্কিন ভূ...

মন্ত্রী হিসেবে আশরাফ উদ্দিন বকুলকে চান নেতাকর্মীরা

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্...

একদিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

টানা তিন দফা দাম বাড়ার পর গতকাল শুক্রবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছ...

ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ

তৃতীয় দিনের শুরুতে বাংলাদেশের লক্ষ্য ছিল অন্তত ২০০ রানের লিড নেওয়া। সকালের আর...

অস্ট্রেলিয়াকেও সেই স্বাদ দিল বাংলাদেশ

অবশেষে ১৩৮ ওভার ব্যাট করার পর বাংলাদেশকে অলআউট করতে সক্ষম হলো অস্ট্রেলিয়া। ৪২...

রিয়াজকে যেভাবে খুঁজে পেয়েছিলেন জসিম

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে অ্যাকশনধর্মী সিনেমার জনপ্রিয় অভিনেতা আবুল খায়ের জসি...

সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী

১৫ আগস্টকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা