সংগৃহীত ছবি
সারাদেশ

সড়কে প্রাণ গেল তিন জনের

রংপুর ব্যুরো: রংপুরের পীরগঞ্জ উপজেলার বিশমাইল নামকস্থানে যাত্রীবাহী বাসের সাথে ট্রাকর মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। অপর ঘটনায় উপজেলার খালাশপীর-নবাবগঞ্জ সড়কের টুকরিয়া ইউনিয়নের মোনাইল নামক স্থানে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি শাহাজাদি (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার সকালে দুর্ঘটনা ২টি ঘটে। এতে প্রায় ৩০ জন আহত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানা পুলিশের ইনচার্জ সোলায়মান শেখ। তিনি জানান, শনিবার সোয়া ১১ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ বিশমাইল নামকস্থানে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনের সাথে রংপুর গামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাস ও ট্রাকের সম্মুখভাগের ডানদিক দুমড়ে মুচড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। লালমনিহাট জেলার হাতিবান্দার কমলসিন্দুরার বাসিন্দা ফারুক (৩৬) ও তার ছেলে ইশরাত ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে ফাঁড়ি থানা পুলিশ ও স্থানীয়রা আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এদিকে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে খালাশপীর-নবাবগঞ্জ সড়কের টুকুরিয়ার মোনাইল নামক স্থানে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বড় আলমপুর শিমুলবাড়ীর মোনাজ্জল মাস্টারের স্ত্রী শাহাজাদি (৩৫) নিহত হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক মোনাজ্জল মাস্টার ও তার শিশু সন্তান আহত হন। সকালে স্ত্রী ও সন্তানকে নিয়ে টুকুরিয়ার দুধিয়াবাড়ি মন্ডলপাড়ায় শ্বশুরবাড়ীতে যাবার পথে দুর্ঘটনা ঘটে।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্বে ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত ন...

শিশুদের সুস্বাস্থ্যে মাতৃদুগ্ধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করতে মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই বলে...

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ...

আজ জাতীয় প্রেমিকা দিবস: প্রিয় মানুষকে আনন্দ দেওয়ার বিশেষ সুযোগ

বিশ্বজুড়ে আজ (১ আগস্ট) অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে প্রেমিকা দিবস। যদিও এটি ক...

ফোনের আসক্তি কমানোর ৭ উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজে...

আবারও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব ছাড়লেও দক্ষিণ এশিয়া ফুটবল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা