সংগৃহিত
আন্তর্জাতিক

সৌদিতে ঝড়-বৃষ্টিতে বহু রাস্তা প্লাবিত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মক্কা নগরীতে ব্যাপক ঝড়-বৃষ্টির জেরে বহু রাস্তা প্লাবিত হয়েছে। দুর্যোগময় এ আবহাওয়ার কারণে দেশটির বিভিন্ন স্থানে সতর্কতা জারি করা হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) সৌদির বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাত হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।

সোমবার (১১ ডিসেম্বর) সংবাদ মাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, দেশটিতে ঝড় ও বৃষ্টির বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ভারী বৃষ্টিপাতের কারণে মক্কার রাস্তাগুলো প্লাবিত হয়েছে। রাস্তার পানিতে তলিয়ে গেছে পার্কিং করে রাখা বেশ কিছু গাড়ি।

এছাড়া প্রচন্ড ঝড়-বৃষ্টি ও প্রবল বাতাসের মধ্যেও কাবার কাছে মুসল্লিদের ধর্মীয় কর্মকাণ্ড ও ইবাদাত পালন করতে দেখা যায়।

দুর্যোগময় আবহাওয়ার কারণে এনসিএম দেশের বিভিন্ন স্থানে হলুদ সতর্কতা জারি করেছে। সৌদি আরবের আবহাওয়া কর্তৃপক্ষ জানায়, আগামী বুধবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত দেশটিতে বৃষ্টি, বজ্রঝড় ও ধূলিঝড় অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

আরব স্টর্মস-এর বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িগুলো প্লাবিত রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। কিছু পার্ক করা গাড়ির জানালার স্তরে পানি পৌঁছে গেছে।

অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পবিত্র কাবার কাছে তীর্থযাত্রীরা প্রচণ্ড বৃষ্টি ও প্রবল বাতাসের মধ্যেই ইবাদত করছেন। এছাড়া কিছু লোককে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আশ্রয় খুঁজতে দেখা যায়।

অন্যান্য ভিডিওগুলোতে পানিতে প্লাবিত রাস্তার মধ্য দিয়েই গাড়ি ও বাস চলাচল করতে দেখা গেছে।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, রোববার জেদ্দাসহ সৌদি আরবের অন্য শহরগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে।

এক্সে দেওয়া এক পোস্টে শহরের বাসিন্দাদের ও দর্শনার্থীদের সতর্ক থাকার এবং প্লাবিত ড্রেন ও পানি জমতে পারে এমন ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে মক্কার ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা