রাজনীতি

সুযোগ পেলেই বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাতের চেষ্টা করে জামায়াত: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

জামায়াত ইসলামী সুযোগ পেলেই বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাতের চেষ্টা করে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ছাত্রদল ও ছাত্রশিবিরের রাজনৈতিক রেষারেষি কোনোভাবেই কাম্য নয় বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘আমরা খবরের কাগজ খুললেই রাজনৈতিক দল গঠনের কথা শুনছি। কেউ সভাপতি, কেউ সাধারণ সম্পাদক হবে-এ নিয়ে এক মহোৎসব শুরু হয়েছে। কিন্তু, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত সরকারকে তাদের পুনর্বাসনের জন্য বড় ধরনের পদক্ষেপ দেখলাম না।’

তিনি আরো বলেন, ‘সরকার প্রধান বললেন ছাত্ররা দল করতেই পারে। হ্যাঁ, আমরা যদি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করি তাহলে করতে পারে। কিন্তু, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে কথাগুলো বলা হচ্ছে তাদের রক্তের ঋণ পরিশোধ করা উচিত।’

ছাত্রদল ও ছাত্রশিবিরের রাজনৈতিক রেষারেষি কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘ছাত্রশিবির বলে ছাত্রদলের ভেতর নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছে। কে কখন নিষিদ্ধ হয়, তা আমরা জানি না। এখন ছাত্রলীগ নিষিদ্ধ কি না আমরা জানি না। ছাত্রশিবিরকেও নিষিদ্ধ হতে দেখেছি একসময়। আমরা এটাও জানি শিবিরের বর্তমান নেতারা ছাত্রলীগের ভেতর অবস্থান করে অনেক পদ-পদবীও পেয়েছিলেন।’

তিনি আরো বলেন, ‘একাত্তরের পূর্ববর্তী সময়ে নিষিদ্ধ ছিল জামায়াত। জিয়াউর রহমান তাদের রাজনীতির সুযোগ দিয়েছিল। এখন তারাই সুযোগ পেলে পেছন দিয়ে ছুরিকাঘাতের চেষ্টা করে।’

একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম বলেন, ‘সরকারের দায়িত্বে থাকা অবস্থায় নতুন রাজনৈতিক দল গঠন সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে।’

গ্রহণযোগ্য একটি নির্বাচন দিয়ে বর্তমান সরকারকে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা