সংগৃহীত
সারাদেশ

সুন্দরবনে ২৫ কেজি হরিণের মাংসসহ ৫ শিকারি গ্রেপ্তার

খুলনা ব্যুরো

সুন্দরবন পশ্চিম বন বিভাগ থেকে ২৫ কেজি হরিণের মাংসসহ পাঁচ শিকারিকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৩ মার্চ) তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন বন বিভাগের হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবিত মাহমুদ।

এর আগে বুধবার বিকালে খুলনার নলিয়ান কোস্টগার্ডের সদস্যরা সুন্দরবনের শিবসা নদীসংলগ্ন মরা লক্ষ্মী খাল এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করে। পরে তাদের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। ওই ঘটনায় বন আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, খুলনার কয়রা উপজেলার বাসিন্দা ইমরান গাজী (২৪), আবদুর রহিম (৪৩), রোকন উজ জামান (৩৫), আবু মুসা (৩৬) ও মো. মামুন (৩৫)।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, সুন্দরবন থেকে চোরা শিকারিরা হরিণ শিকার করে ফিরছেন। বুধবার বিকাল চারটার দিকে কোস্টগার্ডের সদস্যরা অভিযানে নামেন। তারা গহিন সুন্দরবনের শিবসা নদী ধরে এগিয়ে মরা লক্ষ্মী খাল এলাকায় একটি নৌকা তল্লাশি করেন। ওই নৌকার ভেতরে হরিণের ২৫ কেজি মাংস ও ৮০টি শিকারের ফাঁদ দেখতে পান। তখন নৌকায় থাকা পাঁচজন শিকারিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হরিণ শিকারের কথা স্বীকার করেছেন।

বন বিভাগের তথ্যমতে, চলতি অর্থবছরে এ পর্যন্ত সুন্দরবন পশ্চিম বন বিভাগের আওতাধীন এলাকা থেকে ৪১১ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এতে মামলা হয়েছে ৩০টি, আসামি হয়েছেন ৭২ জন। ৬ মার্চ কয়রার হুদুবুনিয়া গ্রাম থেকে আট কেজি হরিণের মাংসসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে কয়রা থানা-পুলিশ। এর আগে ২২ ফেব্রুয়ারি কয়রা উপজেলার কপোতাক্ষ নদে যৌথ অভিযান চালিয়ে ৬২ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড ও বন বিভাগ।

সুন্দরবন-সংলগ্ন এলাকার বাসিন্দারা জানান, সুন্দরবনে যারা হরিণ শিকার করেন, তারা জেলের ছদ্মবেশে সুন্দরবনে ঢুকে দড়ির একধরনের ফাঁদ হরিণের নিয়মিত যাতায়াতের পথে পেতে রাখেন। চলাচলের সময় হরিণ সেই ফাঁদে আটকে যায়। এরপর বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে হরিণ জবাই করে বনের ভেতর থেকেই মাংস কেটে লোকালয়ে এনে তা বিক্রি করা হয়।

বন বিভাগের হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাবিত মাহমুদ বলেন, ‘বুধবার রাতে আসামিরা আমাদের জিম্মায় ছিলেন। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে। আদালতের অনুমতি নিয়ে হরিণের জব্দ মাংস বিনষ্ট করা হবে।’

চোরা শিকার বন্ধে বন বিভাগের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, ‘আমরা বন্য প্রাণী শিকারে জড়িত ব্যক্তিদের তথ্যদাতাকে পুরস্কার দিচ্ছি। এতে আগের তুলনায় বন্য প্রাণী শিকার কমেছে। তবে শিকার ও পাচারের লাগাম টানতে হলে আমাদের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ জন্য আমরা স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ড্রোন প্রযুক্তির মাধ্যমে নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছি।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা