সংগৃহীত
সারাদেশ

সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে আগরতলায় বিজিবি-বিএসএফ বৈঠক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ মে) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বিএসএফের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান। তিনি চার সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

অন্যদিকে, বিএসএফের পক্ষে পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ত্রিপুরা রাজ্যের গকূলনগর-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক অজয় কুমার সিং।

বৈঠকে সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, বিএসএফের পুশইন কার্যক্রম বন্ধ রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, যৌথ টহল জোরদারকরণ এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি– এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উভয় দেশের সীমান্তবর্তী কোম্পানিগুলোর কোম্পানি কমান্ডাররাও উপস্থিত ছিলেন। উভয় পক্ষই সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদারের বিষয়ে ঐকমত্য পোষণ করেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৭ বছর রাজপথে, তবু ভালো নেই রিয়াজ-রশ্মি দম্পতি

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা ও কারাবরণের পরও স্বচ্ছল...

নেপালে বন্যায় ৪৬ জনের মৃত্যু, নিখোঁজ শত শত

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়া ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ...

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উ...

রদ্রির পর নিকোও ছাড়ছেন ম্যানসিটি!

ম্যানচেস্টার সিটি থেকে নিকো গঞ্জালেজের নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেওয়ার চুক্তি...

সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা, ছুরিকাঘাতে নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. সজীব (৩০...

জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উ...

সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা, ছুরিকাঘাতে নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. সজীব (৩০...

নীলফামারীতে ফ্যামিলি কার্ডে সুবিধাভোগী বদলের দাবি

নীলফামারীতে ফ্যামিলি কার্ডের জরিপকাজে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে মে...

১৭ বছর রাজপথে, তবু ভালো নেই রিয়াজ-রশ্মি দম্পতি

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা ও কারাবরণের পরও স্বচ্ছল...

মোল্লাহাটে ৫০'টি হুইলচেয়ার ও ৫০টি ভ্যান বিতরণ

বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ জনের মধ্যে হুইলচেয়ার এবং অসচ্ছল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা