চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

সাজাভোগ শেষে ভারতীয় নাগরিককে হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশের রাজশাহী কারাগারে সাজাভোগ শেষে আরসালন হোসেন নামে এক ভারতীয় নাগরিককে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ভারতে হস্তান্তর করা হয়েছে। রবিবার (১১ মে) সকালে সোনামসজিদ সীমান্তের শূন্যরেখা দিয়ে তাকে হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ জামিরুল ইসলাম ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন। আরসালন হোসেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং-এর ডাক্তার জাকির হোসাইন বস্তির মৃত হামিদ হোসাইনের ছেলে।

ইমিগ্রেশন পুলিশ ও কারা কর্তপক্ষ জানিয়েছে, গত বছরের ২৯ নভেম্বর আরসালন হোসেনকে প্রবেশ নিয়ন্ত্রন আইনে গ্রেফতার করে রাজশাহীর রাজপাড়া থানা পুলিশ। পরদিন তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাভোগের পর দুই দেশের দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন শেষে আরসালন হোসেনকে ভারতে হস্তান্তরের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী রবিবার তাকে দুই দেশের ইমিগ্রেশন পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে হস্তান্তর করা হয়।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

 মা-বোনের সম্ভ্রমহানিকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বল...

সোনারগাঁয়ে অধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ।  

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় আধিপত্য বি...

সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র আওতাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক...

দেশে অবৈধভাবে মজুতকৃত জ্বালানি ৪ লাখ লিটার

সারা দেশে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৩ লাখ ৭২ হাজা...

দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান চীনের

মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। আগামী দুই থেকে তিন সপ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা