সংগৃহিত
জাতীয়
বিশ্ব অটিজম সচেতনতা দিবস

সায়মা ওয়াজেদের কারণে সচেতনতা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস। আমাদের অনেক ভ্যালুয়েবল সন্তান রয়েছে। শুধু জ্ঞানের অভাবে, জানার অভাবের কারণে এদেরকে আমরা যথাযথ মর্যাদা ও সমর্থন দিতে পারি না। আমাদের তাদের পাশে দাঁড়িয়ে সম্মানের জায়গায় নিয়ে মূল্যায়ন করতে হবে। আমাদের প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশ এবং বিশ্বে এই অটিজম বিষয়ে উপদেষ্টা হিসেবে কাজ করে সাড়া জাগিয়েছেন। দেশের পিছিয়ে পড়া অংশকে তিনি মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন। তার কারণে মানুষের সচেতনতার জায়গা অনেক বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) উদ্যোগে কেআইবি কনভেনশন হলে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের বাতিঘর হলেন শেখ হাসিনা। আজকে তার সরকারকে বিভিন্নভাবে বিব্রত ও বাধাগ্রস্ত করছে বিএনপি-জামায়াত। এরা দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার জন্য সব ধরনের চেষ্টা করে। এ গোষ্ঠী রাজনৈতিক সংগঠনের নামে অরাজনৈতিক তৎপরতা চালাচ্ছে। এদের অরাজনৈতিক কর্মকাণ্ডের কারণে সারা দেশের মানুষ ক্ষতবিক্ষত হচ্ছে। দেশের গণতন্ত্রকে অতীতে যেভাবে এরা ধ্বংস করেছে বর্তমানেও গণতন্ত্র ও সম্ভাবনাকে ধ্বংস করার জন্য অশুভ শক্তিকে ডেকে এনে ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, আমাদের দেশের অন্যতম নামকরা বিশ্ববিদ্যালয় বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের নামে ও নিষিদ্ধের নামে প্রকারান্তরে সারা বাংলাদেশে এর ধারাবাহিকতা সৃষ্টি করার পাঁয়তারা করছিল বিএনপি-জামায়াত, জঙ্গিগোষ্ঠী। এরা সব সময় সাম্প্রদায়িক সংগঠনগুলোর পক্ষে কাজ করে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে যতগুলো আন্দোলন হয়েছে সেগুলোতে ছাত্র সমাজের ব্যাপক ভূমিকা ছিল। আজকে তাদের গৌরব গাঁথাকে নষ্ট করার জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে।

নাছিম বলেন, বাংলাদেশের মানুষ শত প্রতিকূলতাকে মোকাবিলা করে আজকে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সব প্রতিকূলতাকে মোকাবিলা করতে সক্ষম। এটি পৃথিবীতে নজিরবিহীন। প্রধানমন্ত্রীর অনন্য অসাধারণ নেতৃত্বের কারণে আমাদের অর্থনীতি ও সামগ্রিক পরিস্থিতি আজকে ঘুরে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কৃষিবিদ প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে ও ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলমের (প্রিন্স) সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কৃষকলীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, কৃষিবিদ নজরুল ইসলাম এমপিসহ কৃষিবিদ ইনস্টিটিউশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও কেআইবি ঢাকা মেট্রোপলিটনের নেতারা উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই ইসলাম ধর্মীয় শিক্ষক, বিপাকে মুসলিম শিক্ষার্থীরা

বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষা...

নেপালে বন্যায় নিহত বেড়ে ১১২৭

নেপালের ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জন...

ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি এক হাজার ছাড়িয়ে যাওয়ার পর জলবায়ু ক্...

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজ...

তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। ২০০...

বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বর্তমান অবস্থান নিশ্চিত করতে...

এমবাপেকে অপহরণের পরিকল্পনা, টার্গেটে রিয়াল তারকা

ফুটবল মাঠের বাইরেও কিলিয়ান এমবাপেকে ঘিরে সামনে এসেছে উদ্বেগজনক তথ্য। ফরাসি সং...

বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই লাউতারো

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে বেশ মরিয়া ছিল বার্সেলোনা। অ...

সাটুরিয়ায় নেশাগ্রস্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড

মানিকগঞ্জের সাটুরিয়ায় নেশাগ্রস্ত অবস্থায় নিজ মাকে মারধর, বসতঘর ভাঙচুর ও জনশান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা