সারাদেশ

সাভারের ৩টি অবৈধ সিসা ভাট্টি গুঁড়িয়ে দিল মোবাইল কোর্ট

নিজস্ব প্রতিবেদক

সাভারের ভাকুর্তা এলাকায় উন্মুক্ত স্থানে পুরোনো ব্যাটারি পুড়িয়ে অবৈধভাবে সিসা উৎপাদনের দায়ে তিনটি খোলা ভাট্টির ছয়টি চুল্লি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা ও ঢাকা জেলা কার্যালয়ের যৌথ মোবাইল কোর্ট এ অভিযান চালায়।

দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সাভারের নির্জন উন্মুক্ত স্থানে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদন করে আসছিল। এর ফলে স্থানীয় পরিবেশ বিপর্যয়, মানুষ ও জীববৈচিত্র্য চরম স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছিল।

পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. হাবিবুর রহমান এবং উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন। সাভার থানা পুলিশ অভিযানে আইনগত সহযোগিতা প্রদান করে।

অভিযানকালে নামবিহীন ৩টি খোলা ভাট্টির ৬টি চুল্লি এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ফলে কাউকে গ্রেফতার বা জরিমানা করা সম্ভব হয়নি। কে বা কারা এই অবৈধ কাজ করছে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তবে আমরা ভাট্টিগুলো সম্পূর্ণ উচ্ছেদ করেছি। পরবর্তীতে এমন কাজ করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বড় চ্যালেঞ্জ হলো, স্থানীয় কেউ ভয়ে তথ্য দিতে চায় না।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য আয়োজন

রূপালি মাছে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত উপজেলা হবে নীলফামারী সদর

নীলফামারী সদর উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুমুক্ত...

বিহারে মন্দিরে পদদলিত হয়ে ৭ জন নিহত

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ্যার্থী ন...

হামের ১৬ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত

দেশের যেসব ছোট ছোট এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী কিছু শিশু হাম-রুবেলার টিক...

জেল থেকে মুক্তির পর কঠিন সময়ের কথা রিয়ার

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ২০২০ সালে বড় ধরনের পরিবর্তন আসে অভিনে...

কম বয়সী নায়িকার সঙ্গে গোবিন্দের প্রেম, ‘সুগার ড্যাডি’ বললেন স্ত্রী

একসময় বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এখন অভিনয়জগত থেকে অনেকটাই দূরে। তবে সাম...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা