সারাদেশ

আলোচিত ত্বকী হত্যা মামলা, ১৫৮ মাসেও তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি।

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার ১৫৮ মাস অতিবাহিত হলেও বিচারের উল্লেখযোগ্য কোন অগ্রগতি নেই। তদন্ত প্রতিবেদন দাখিল বিলম্বিত হওয়ার সুনির্দিষ্ট কোন কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না।

বুধবার (১ জুলাই) নারায়ণগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার সময় বাড়ানোর আবেদন করেন।হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্বের কারণ ব্যখ্যা করে আরো ৩০ দিন সময় চেয়েছেন তদন্ত কর্মকর্তা।শুনানি শেষে ৩০ কার্য দিবস বাড়িয়ে দেন আদালত। এ নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৫০ বার সময় নেওয়া হলো।

আদালত সুত্রে জানা গেছে,মামলার তদন্ত কার্যক্রম শেষে পুলিশ প্রতিবেদন দাখিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত চেয়ে স্বাক্ষের স্মারকলিপি দাখিল করা হয়েছে।স্বারকলিপির আদেশ পাওয়া গেলে দ্রুত সময়ের মধ্যে পুলিশ প্রতিবেদন দাখিল করা হবে।

মামলার বাদী পক্ষের আইনজীবি প্রদীপ ঘোষ জানান,বিলম্বের কারণ ব্যাখ্যা করে তদন্ত কর্মকর্তা অধিকতর তদন্তের স্বার্থে আরো ৩০ দিন সময় বাড়ানোর আবেদন করেন,যা আদালত মঞ্জুর করেছেন।

ত্বকীর পিতা রফিউর রাব্বী ক্ষোভ প্রকাশ করে বলেন,তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি পরিবারকে রক্ষা করার জন্য এগার বছর নৃশংস ও আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার বন্ধ করে রেখেছিলেন। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে এই মামলার দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেওয়া হলেও মামলার বিন্দুমাত্র অগ্রগতি হয়নি।বর্তমান সরকারের আমলে এই মামলার কতটুকু কি হবে তা বুঝা যাচ্ছে না।

২০১৩ সালের ৬ মার্চ শহরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে পাবলিক লাইব্রেরীতে যাওয়ার কথা বলে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মোহাম্মদ ত্বকী।৮ মার্চ শীতলক্ষ্যা নদী সংলগ্ন চারারগোপ খাল থেকে ত্বকীর মৃতদেহ উদ্ধার করা হয়।

উল্লেখিত ঘটনায় সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর,ইউসুফ হোসেন সহ পাঁচ জনকে গ্রেফতার করে র‌্যাব-১১।

আদালতে সুলতান শওকত ভ্রমর ও ইউসুফ হোসেনের স্বীকারোক্তিমুলক জবানবন্দীতে আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণ ও হত্যার কথা বের হয়ে আসে।

২০১৪ সালের ৫ মার্চ তদন্তকারী সংস্থা র‌্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়,নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশেই আজমেরী ওসমানের নেতৃত্বে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করা হয়।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

পাখি শিকারে যুবককে জরিমানা, টিয়াপাখি অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী নামে এক যুবকক...

যে অভ্যাসে নীরবে বাড়ছে কোলেস্টেরল

উচ্চ কোলেস্টেরলকে ‘নীরব’ স্বাস্থ্যঝুঁকি বলা হয়। কারণ রক্তে কোলেস্...

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থ...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

কর্মচারী মারধরের অভিযোগে কুড়িগ্রাম পৌরসভার সিইও প্রত্যাহার

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা