সারাদেশ

মাদারীপুরে ১ কোটি ১৯ লাখ টাকার নকল সিগারেট জব্দ, আটক ৩

মাদারীপুর, প্রতিনিধি

মাদারীপুরে বিপুল পরিমাণ নকল সিগারেট ও একটি কাভার্ডভ্যানসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। জব্দকৃত সিগারেট ও রাজস্বসহ এর মোট আর্থিক মূল্য প্রায় ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা।

বুধবার (১ জুলাই) ভোর রাতে সদর উপজেলার মোবারকদি এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ ব্রাহ্মণদি গ্রামের আদেল উদ্দিন মিয়ার ছেলে মোঃ আতাহার মিয়া (৬৫), কিশোরগঞ্জের লুকমারখার গ্রামের মুসিদ মিয়ার ছেলে কাভার্ডভ্যান চালক মোঃ নাদিম মিয়া এবং রাজশাহীর কাঁঠালবাড়ি এলাকার সাইফুল ইসলামের ছেলে মোঃ সোহেল রানা (৪৫)।

ব্রিফিংয়ে জানানো হয়, মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার নেতৃত্বে এ অভিযানটি পরিচালনা করেন সদর থানার এসআই জিয়ারুল ও এএসআই আনোয়ারের সহযোগিতায় কিশোরগঞ্জের ভৈরবস্থ ‘গোলাম ফেরদৌস সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউটর’ থেকে আসা একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান মাদারীপুরের মোবারকদি এলাকায় পৌঁছালে সদর থানার একটি মোবাইল টিম সেটিকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় কাভার্ডভ্যানটি থেকে ১১০টি কার্টুনে থাকা বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১১ লাখ শলাকা নকল সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত নকল সিগারেটের বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা। এছাড়া সিগারেটের প্যাকেটে ভুয়া ব্যান্ডরোল ব্যবহার করে সরকারের প্রায় সাড়ে ৫৩ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। সব মিলিয়ে জব্দকৃত পণ্য ও রাজস্ব ফাঁকির পরিমাণ দাঁড়ায় প্রায় ১ কোটি সাড়ে ১৯ লাখ টাকা।

অতিরিক্ত পুলিশ ফারিহা রফিক ভাবনা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, ট্যাক্স (ভ্যাট) বিভাগের কর্মকর্তা, সাংবাদিকসহ অন্যান্যরা।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

পাখি শিকারে যুবককে জরিমানা, টিয়াপাখি অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী নামে এক যুবকক...

যে অভ্যাসে নীরবে বাড়ছে কোলেস্টেরল

উচ্চ কোলেস্টেরলকে ‘নীরব’ স্বাস্থ্যঝুঁকি বলা হয়। কারণ রক্তে কোলেস্...

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থ...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

কর্মচারী মারধরের অভিযোগে কুড়িগ্রাম পৌরসভার সিইও প্রত্যাহার

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা