ছবি: সংগৃহীত
সারাদেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়

সাজিদের মৃত্যু তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে ইবি শিক্ষার্থীদের ফের আন্দোলন

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই বিক্ষোভ শুরু হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রশাসন এখনো মৃত্যুর তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি। এতে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, তদন্ত রিপোর্ট দিতে না পারলে প্রশাসনকে ‘গদি ছেড়ে দেওয়ার’ সময় এসেছে।

বিক্ষোভকারীরা ‘পারলে আজই রিপোর্ট দে, নইলে গদি ছাইড়া দে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘উই উই ওয়ান্ট জাস্টিস’, ‘সাজিদ হত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

তাদের দাবি, সাজিদের লাশ উদ্ধারের পরও প্রশাসনের কেউ ঘটনাস্থলে যায়নি। তদন্ত প্রতিবেদন প্রকাশে সময়ক্ষেপণের কারণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ।

বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আন্দোলনস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, সাজিদের মৃত্যুর বিষয়টি আমিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। কোনোভাবেই আমরা এই ঘটনাকে ধামাচাপা দিতে চাই না। তদন্ত কমিটি যদি রহস্য উদঘাটন করতে না পারে, তাহলে সিআইডি, পিবিআই কিংবা বিচার বিভাগীয় তদন্ত হবে। প্রয়োজনে আমি নিজেই পদক্ষেপ নেব।

তিনি আরও জানান, ভিসেরা রিপোর্টের জন্য ইতিমধ্যে ডিআইজিকে বলেছি। রিপোর্ট হাতে পেলেই তদন্ত কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে পারবে। আগামী রবিবারের মধ্যে প্রতিবেদন দেওয়ার আশ্বাস দিচ্ছি।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, সাজিদের সুরতহাল, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট সংগ্রহের প্রক্রিয়া চলছে। রিপোর্ট হাতে পেলে আমরা দ্রুত প্রতিবেদন জমা দেব।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট প্রকাশ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশরাফী, আল-কুরআন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা