সংগৃহিত
জাতীয়

‘সর্বজনীন পেনশন বার্তা’র মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পেনশন কর্তৃপক্ষের নিউজ বুলেটিন ‌‘সর্বজনীন পেনশন বার্তা’র ১ম সংখ্যার মোড়ক উন্মোচিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সর্বজনীন পেনশন কার্যক্রম নিয়ে বুলেটিনের ১ম সংখ্যা প্রকাশ করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। এ সময় অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খান, অর্থ বিভাগের বিভিন্ন উইংয়ের অতিরিক্ত সচিব এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন কার্যক্রম ও হালনাগাদ অবস্থা অর্থ প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খান বলেন, আজ সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন সংখ্যা ১ লাখের মাইলফলক অতিক্রম করেছে। সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধনের এ সাফল্যের পেছনে মুখ্য ভূমিকা পালন করেছে সরকারের মাঠ পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সর্বজনীন পেনশন স্কিমে জনগণকে উদ্বুদ্ধকরণে কার্যকর ভূমিকা রেখেছেন।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অর্থ প্রতিমন্ত্রী বুলেটিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আশা প্রকাশ করেন যে, এ বুলেটিনের মাধ্যমে সর্বজনীন পেনশন সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে জনগণ আরও বিস্তারিত জানতে পারবে এবং উপকৃত হবে।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাস্তবায়নে জনগণকে উদ্বুদ্ধকরণে সরকারের সব পর্যায়ের কর্মকর্তাদের প্রশংসনীয় ভূমিকার প্রতি প্রতিমন্ত্রী গুরুত্বারোপ করেন। তার বক্তব্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের কাজের প্রশংসা করেন এবং এর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

সরকারি হাসপাতালে রোগীর ঢল, দালালের ফাঁদে নিঃস্ব মানুষ

উন্নত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের আশায়...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

খাবার নিয়ে বিরোধে হত্যাকাণ্ড

ভারতের বিহারে খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে এক নারীকে হত্যার অভিযোগ উঠে...

ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের

বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা