ছবি-সংগৃহীত
রাজনীতি

সরকার প্রধান খালি হাতে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক: সরকার প্রধান খালি হাতে দেশে ফিরে এসেছেন জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক চেষ্টা করেছেন স্যাংশন তুলে নিতে পারেননি, তাদের কথা কি মার্কিন যুক্তরাষ্ট্র শুনেছে? না। তারা প্রচেষ্টা করে যাচ্ছে একটা একতরফা নির্বাচন করে নিতে, কিন্তু পারবে না।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) কুমিল্লার কালা কচুয়া রোডমার্চ শুরুর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এরপর বেলা ১১টার দিকে কালা কচুয়া থেকে চট্টগ্রামমুখী রোডমার্চ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়।

গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও বৈরি আবহাওয়ার মধ্যেও নেতাকর্মীরা অনুষ্ঠানে জড়ো হন নির্দিষ্ট সময়ের আগে। সরকারের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেন তারা। ওই এলাকার মনোনয়ন প্রত্যাশী নেতাদের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ছাড়াও কোথাও কোথাও তোরণও চোখে পড়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আপনারা জানেন, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। এ অবৈধ সরকার তাকে বিদেশ যেতে দিচ্ছে না। এই সরকার জানে, তিনি যদি সুস্থ হয়ে দেশে ফিরে আসেন, তবে তারা ক্ষমতায় থাকতে পারবে না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ ভয় দেখায়, কোনো ভয়ে কি কাজ হবে? ভয় দেখিয়ে কোনো কাজ হবে না। আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবো না। কোনো নির্বাচন হবে না।’

এই সরকার প্রকল্পের নামে দুর্নীতি আর লুটপাট ব্যাস্ত। এরা জনগণের জন্য কিছু করে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

তিনি বলেন, সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার বিষয়ে অটল থাকতে হবে। মিথ্যা মামলার সংখ্যা প্রতিদিন বাড়ছে। রাজপথ দখল করে এসবের ফয়সালা করতে হবে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার বিদেশ থেকে ধ্বংসাত্মক ইউরোনিয়াম নিয়ে এসেছে। এগুলো ভোট চুরির প্রকল্পের অংশ।

এসময় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

এছাড়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সমাজসেবা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন, সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা