সংগৃহীত ছবি
বিনোদন

সংসার ভাঙলো অভিনেতার

বিনোদন ডেস্ক : তারকাদের বিবাহবিচ্ছেদ যেন তাদের কাছে নিয়মিত ব্যাপার হয়ে উঠেছে। এবার দীর্ঘ দিনের সংসার ভাঙলো দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা জয়ম রবির। সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বিবৃতি দিয়ে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তারা।

২০০৯ সালে আরতি রবির সঙ্গে সংসার জীবনে পা রাখেন রবি। তাদের ঘরে রয়েছে ২ পুত্রসন্তান। বিয়ের পর বেশ সুখেই দিন কাটাচ্ছিলেন তারা। কিন্তু হঠাৎ যেন বিচ্ছেদের সুর বেজে ওঠে তাদের সংসারে। অবশেষে ১৫ বছর একসঙ্গে থাকার পর দাম্পত্য জীবনের ইতি টানলেন তারা।

রবি বলেন, ‘দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বিবাহবিচ্ছেদের ঘোষণা করছি আমরা। দুজন মিলেই এই সিদ্ধান্ত নিয়েছি। জীবনের এই পরিস্থিতি মোকাবিলায় ভক্তদের পাশে চাই। একইসঙ্গে মিডিয়ার কাছে অনুরোধ, বিষয়টি নিয়ে কোনো ধরনের জল্পনা কিংবা অথিকথন করবেন না। জীবনের এই কঠিন সময়ে আমার পরিবারের সদস্যদের গোপনীয়তাকে সম্মান করতে বিনীতভাবে অনুরোধ করছি।’

পাশাপাশি ভক্তদের আরও ভালো কাজ উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দেন রবি। এর আগে একবার রবি-আরতির বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। অবশেষে সেই গুজবটিই সত্যি হলো। এদিকে স্বামীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি আরতি।

প্রসঙ্গত, চলতি বছর মুক্তি পায় রবি অভিনীত ছবি ‘সাইরেন’। তার সবচেয়ে জনপ্রিয় সিনেমা মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান।’ সিনেমাটিতে অভিনয় করেছেন বিক্রম, ঐশ্বরিয়া রাই বচ্চনসহ আরও অনেকে। ‘পোন্নিয়িন সেলভান’র প্রথম ও দ্বিতীয় অংশে অরুলমোজি বর্মনের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা