সংগৃহিত
লাইফস্টাইল

শীতে রান্না করুন নারকেল দুধে হাঁসের মাংস

লাইফস্টাইল ডেস্ক : হাঁসের মাংস ভুনা বা ঝোল কমবেশি সবাই খেয়েছেন। তবে হাঁসের মাংসে নারকেলের দুধ দিয়ে রান্না করে স্বাদ নিয়েছেন কি? না খেয়ে থাকলে রান্না করে ফেলুন হাঁসের মাংস।

হাঁসের মাংস নারকেলের দুধ দিয়ে খেতে খুবই সুস্বাদু। রান্না করতেও ঝামেলা কম। চলুন জেনে নেয়া যাক নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্নার রেসিপি-

রান্নার উপকরণ:

দুই-আড়াই কেজি ওজনের দেশি হাঁস একটি, পেঁয়াজ কুচি এক কাপ, নারকেলের ঘন দুধ এক কাপ, মরিচ গুঁড়া দুই চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, জিরা গুঁড়া দুই চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, আদা বাটা দুই চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, তেজপাতা চারটি, আস্ত কাঁচা মরিচ ছয়টি, প্রয়োজন অনুযায়ী লবণ ও তেল আধা কাপ।

রান্নার প্রণালী:

প্রথমে হাঁস পরিষ্কার করে পছন্দ মতো টুকরো করে নিন। প্যানে তেল গরম করে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখুন। এবার বাকি পেঁয়াজ, আস্ত গরম মশলা আর তেজপাতা হালকা ভেজে আদা-রসুন বাটা কষিয়ে হাঁসের মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিন।

এরপর পরিমাণ মতো গরম পানি আর স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে রান্না করতে হবে। মাংস অর্ধেক সেদ্ধ হয়ে এলে তাতে মরিচ-হলুদ-জিরা-ধনে গুঁড়া দিয়ে ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে নারকেল দুধের সঙ্গে অল্প পানি মিশিয়ে তা মাংসে ঢেলে কম আঁচে রান্না করতে থাকুন।

মাংস সেদ্ধ হয়ে গেলে আস্ত কাঁচা মরিচ আর গরম মশলা গুঁড়া দিয়ে ৫ থেকে ৭ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এর ওপর বেরেস্তা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু

চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা