সংগৃহীত
লাইফস্টাইল
নিপাহ ভাইরাস

কাঁচা খেজুরের রস পান নিরাপদ নয়

লাইফস্টাইল ডেস্ক: বাংলাদেশে নিপাহ ভাইরাসের ঝুঁকি শীত মৌসুমে বৃদ্ধি পায়। খেজুরের রসে এই ভাইরাসের অন্যতম কারণ বাদুরের সংস্পর্শ। শীতকালে অনেকেই খেজুরের রস পান করেন। এই রস দিয়ে তৈরি করা হয় পিঠা, পায়েস। তবে কাঁচা খেজুরের রস পান নিরাপদ নয়। কারণ এ রসের মাধ্যমেই নিপাহ ভাইরাসে আক্রান্ত হতে পারেন।

নিপাহ ভাইরাসের আদ্যোপান্ত নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. তৌফিক আহমেদ বলেন, আমাদের দেশে যশোর, নড়াইল, মাগুরা, ফরিদপুর এসব জায়গায় প্রচুর খেজুর গাছ রয়েছে। শীত মৌসুমে অনেকে খেজুরের রস পান করেন। খেজুরের খোলা রসে বাদুরের লালার সংস্পর্শ থেকে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

নিপাহ ভাইরাস বাদুরের লালা ও বিভিন্ন অংশ থেকে ছড়ায়। বর্তমানে বড়-ছোট অনেকেই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন- এটি মারাত্মক একটি রোগ। মস্তিষ্কে সংক্রমণ করে এই ভাইরাস মানুষের মৃত্যু ঘটায়।

নিপাহ ভাইরাসজনিত রোগে আক্রান্ত হলে মৃত্যুঝুঁকি ৭০-৯০ শতাংশ বাড়ে এবং এই রোগের প্রতিষেধক আবিষ্কৃত হয়নি ফলে সচেতন থাকা জরুরি বলেও জানান ডা. তৌফিক।

নিপাহ ভাইরাসজনিত রোগের লক্ষণ:

জ্বর, মাথাব্যথা, খিচুনি দিয়ে কখনো জ্বর আসা, অনেক ক্ষেত্রে শাসকষ্ট হওয়া, জ্ঞান হারানো ইত্যাদি।

প্রতিকার :

কাঁচা খেজুরের রস পান করা থেকে বিরত থাকতে হবে। বাদুর বা পাখিতে অর্ধেক খাওয়া ফল খাওয়া থেকে বিরত থাকা। ফলমূল ভালোভাবে পরিষ্কার করে খাওয়া। খেজুরের রস কাচা না খেয়ে সিদ্ধ করে পান করা। কেউ আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নেওয়া অথবা চিকিৎসকের শরণাপন্ন হওয়া।

ডা. তৌফিক আরও বলেন, আমাদের সরাসরি খেজুরের কাচা রস পান করা থেকে বিরত থাকতে হবে। কেউ রস পান করতে চাইলে সিদ্ধ করে খেতে পারবে অথবা কেউ যদি জাল দিয়ে ঢেকে রস সংগ্রহ করতে পারে তবে সেই রস খাওয়া উত্তম। খোলা কিংবা বাজারের রস একেবারেই পান করা উচিত নয়। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সচেতনতাই পারে আমাদের এই ভাইরাস থেকে রক্ষা করতে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা এর আগে বৃ্হস্পতিবার নিপাহ ভাইরাস নিয়ে জরুরি স্বাস্থ্য বার্তা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, কাঁচা খেজুরের রসে বাদুড়ের বিষ্ঠা ও লালা মিশ্রিত হয় এবং ওই বিষ্ঠা ও লালাতে নিপাহ ভাইরাসের জীবাণু থাকে। ফলে খেজুরের কাঁচা রস পান করলে মানুষ নিপাহ ভাইরাসে আক্রান্ত হতে পারে। বর্তমান সময়ে বড়দের পাশাপাশি শিশু-কিশোরেরা নিপাহ ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে।

বার্তায় আরো বলা হয়েছে, খেজুরের কাঁচা রস সংগ্রহ, বিক্রয় ও বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট গাছি ও জনসাধারণকে প্রাণিবাহিত সংক্রামক ব্যাধি নিপাহ ভাইরাস সম্পর্কে জানানো হলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। এই রোগে মৃত্যু ৭০ শতাংশের বেশি। ২০২২-২৩ সালে দেশে এ রোগে আক্রান্ত ১৪ জনের মধ্যে ১০ জনই মৃত্যুবরণ করেন। তাই প্রতিরোধই হচ্ছে এই রোগ থেকে বাঁচার উপায়।

তবে খেজুরের রস থেকে তৈরি গুড় খেতে কোনো বাধা নেই।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা