সংগৃহিত
লাইফস্টাইল

৭ লাইফ স্কিল সন্তানকে শেখানো জরুরি

লাইফস্টাইল ডেস্ক: মা-বাবা হওয়া অনেক বড় দায়িত্ব। নতুন মানুষকে পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেওয়া, তাকে সঠিক পথে পরিচালিত করা সহজ কথা নয়। আপনার সন্তান আপনার আয়না। আপনি তাকে যা শেখাবেন, সে সেভাবেই প্রতিফলিত করবে।

মা-বাবা হলে তাই অনেক ভেবেচিন্তে কাজ করতে হয়। সন্তান যেন বড় হয়ে নিজের সব কাজ নিজেই করতে পারে, সেভাবে গড়ে তুলতে হয়। প্রত্যেক মা-বাবারই সন্তানকে বেসিক লাইফ স্কিল শেখানো জরুরি। যেন তারা পরনির্ভরশীল না হয়।

চলুন জেনে নেয়া যাক ৭টি লাইফ স্কিল, যা সন্তানকে শেখানো জরুরি-

১) নিজের যত্ন নেওয়া:

শিশুরা স্বাভাবিকভাবেই নিজের যত্ন নিতে পারে না। এক্ষেত্রে তাকে আপনাদের সাহায্য করতে হবে। যখন কিছুটা বড় হবে তখন নিজে নিজে গোসল করা, দাঁত ব্রাশ করা, হাত ধোওয়া, জুতা পরা, পোশাক পরিবর্তন করার মতো অভ্যাস করাবেন। সেইসঙ্গে তাকে এর প্রয়োজনীয়তাও বুঝিয়ে বলতে হবে। স্বাস্থ্যবিধির গুরুত্ব ব্যাখ্যা করুন। বাড়িতে একটি চার্ট সেট করুন যাতে তারা প্রতিদিন সম্পূর্ণ করা প্রতিটি কাজকে টিক দিতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে তারা এই রুটিনে অভ্যস্ত হয়ে যাবে।

২) রান্না করা:

সন্তানকে মাস্টারশেফ বানাতে হবে না, অন্তত মা-বাবা অনুপস্থিতিতে যেন নিজের খাবারটা নিজে তৈরি করে খেতে পারে সেই প্রশিক্ষণ দেওয়া উচিত। ছেলে কিংবা মেয়ে, সবার জন্যই রান্না জানা সমান জরুরি। শুরুতেই কঠিন রান্না শেখানোর প্রয়োজন নেই। তার স্কুলের টিফিনের জন্য স্যান্ডুইচ, নুডলস কিংবা সালাদ কিভাবে তৈরি করতে হয় তা শেখান। এরপর ধীরে ধীরে চলনসই রান্নাও শিখিয়ে ফেলুন। চুলা এবং মাইক্রোওয়েভ কীভাবে ব্যবহার করতে হয় তাও শিখিয়ে দিন। এভাবে সে প্রয়োজনীয় রান্না শিখে ফেলবে।

৩) অর্থ ব্যবস্থাপনা:

বেশিরভাগ প্রাপ্তবয়স্ক ব্যক্তিও অর্থ ব্যবস্থাপনায় দক্ষ নন। যা নানা অসুবিধার কারণ হতে পারে। আপনার সন্তানকে তাই ছোটবেলা থেকেই অর্থ সম্পর্কে শেখানোর চেষ্টা করুন। সন্তানের জন্য অঢেল সম্পদ না রেখে বরং তাকে অর্থ ব্যবস্থাপনা শেখানো বেশি জরুরি। কীভাবে অর্থ সঞ্চয় করতে হয়, কীভাবে অতিরিক্ত খরচ করা থেকে নিজেকে বিরত রাখতে হয় তা তাকে শেখান। সঠিক খাতে খরচ করা একটি বড় গুণ। এটি শিশুকে শেখাতে হবে।

৪) সাহায্য চাওয়া:

আপনার সন্তানকে প্রয়োজনের সময় সাহায্য চাওয়া শেখাতে হবে। এমন অনেককিছুই থাকতে পারে যা আমার ঠিক বুঝতে পারি না। তখন অন্য কারও সাহায্য নিয়ে সেটি বোঝার বা জানার চেষ্টা করা দোষের কিছু নয়। এতে মানুষ ছোটও হয়ে যায় না। এগুলো তাকে বোঝান। কোনোকিছু সম্পর্কে অস্পষ্ট ধারণা থাকলে বা বুঝতে না পারলে অনুমান না করে কাছাকাছি কারও সাহায্য নিতে বলুন। এটি একটি গুরুত্বপূর্ণ লাইফ স্কিল যা অনেকের মধ্যেই অনুপস্থিত।

৫) ঘর গোছানো:

ঘর গোছানো কেবল নারীর কাজ নয়। তাই আপনার সন্তান ছেলে হোক কিংবা মেয়ে, তাকে ঘর গোছানো শেখান। শিশুর কাছ থেকে নিখুঁতভাবে গোছানো আশা করবেন না। তবে তার ছোট্ট হাতেই যতটুকু সম্ভব গুছিয়ে রাখতে শেখান। কীভাবে বিছানা তৈরি করতে হয়, ময়লা কোথায় ফেলতে হয়, রান্নাঘর কীভাবে পরিষ্কার করতে হয় তা শেখানো গুরুত্বপূর্ণ। এগুলো তার পুরো জীবনের জন্যই জরুরি।

৬) লন্ড্রি:

শিশুরা শুরুতেই এই কাজে আগ্রহী নাও হতে পারে। কিন্তু তাকে বোঝাতে হবে কোনো কাজই ছোট নয়। আবার নিজের কোনো কাজের জন্য সব সময় অন্যের ওপর নির্ভরশীল হওয়াও উচিত নয়। তাই তাকে নিজের কাপড় ধোওয়া, তোয়ালে ভাঁজ করা, ময়লা কাপড় আলাদা রাখা, ধোওয়া কাপড় ভাঁজ করে রাখা শেখাতে হবে। এভাবে অভ্যাস করলে তার পরবর্তী জীবন আরও সহজ হবে।

৭) ফরম পূরণ:

এটি এমন একটি জিনিস যা আপনার সন্তানের সারাজীবন করতে থাকবে। আপনার তত্ত্বাবধান ছাড়াই তাকে সঠিকভাবে ফর্ম পূরণ করতে শেখান। তার কাছে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিন, এটি তাকে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য প্রস্তুত করার একটি উপায়। এই অভ্যাস সন্তানকে কেবল স্বাধীনই করে না বরং তার আত্মবিশ্বাসের স্তরকেও বাড়িয়ে তোলে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা